আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসএমপি কমিশনার

অনলাইন পত্রিকা প্রবাসীদের  কাছে দ্রুত দেশের খবর পৌঁছে দেয় 

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৩:২৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৩:২৮:২২ অপরাহ্ন
অনলাইন পত্রিকা প্রবাসীদের  কাছে দ্রুত দেশের খবর পৌঁছে দেয় 
সিলেট, ২২ ডিসেম্বর : সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) বলেছেন, জীবনে চলার পথে খেলাধুলা বিনোদনের প্রয়োজন আছে। খেলাধুলা সকলের মধ্যে টিম বিল্ডিং করে, পারষ্পরিক সম্পর্ক তৈরি হয়। আবার খেলাধুলা কাজের মধ্যে স্পিরিট বাড়ায়। অনলাইন সাংবাদিকতা এখন সকলের মন জয় করেছে। কেননা প্রবাসীরা দেশের খবর জানার জন্য অধীর  আগ্রহে বসে থাকেন। আর এই প্রবাসী সকলের কাছে দ্রুত দেশের খবর পৌঁছে দেয় অনলাইন পত্রিকা। দেশে বিদেশে সব জায়গায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিক আবু তুরাব দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাকে স্মরণ করি। অপরাধী যেই হোক তাকে কোনো ছাড় দেওয়া যাবেনা। তুরাব হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বিশ্বাস করি গণমাধ্যম-প্রশাসন ও জুডিশিয়ালে যারা কাজ করেন আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি তাহলে জনগণ অনেক উপকৃত হবেন। অপরাধীর কোন বিশেষ পরিচয় নেই, যিনি অপরাধ করবেন তিনি অপরাধী। এসএমপির পক্ষ থেকে জুলাই বিপ্লবের সময় নগরীতে যারা  অস্ত্রের মহড়া দিয়েছে তাদের তালিকা তৈরি হচ্ছে। আমরা এক সময় এখানে না থাকলেও সেই তালিকা থাকবে। কোন অপরাধীই ছাড় পাবে না।
তিনি আরো বলেন, আমরা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। তবে খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে। কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের সার্বিক সফলতা কামনা করে বলেন, তথ্যপ্রযুক্তির এইযুগে অনলাইন গণমাধ্যম ও অনলাইন প্রেসক্লাবের ভূমিকা অনস্বীকার্য।
রোববার ২২ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস্ এন্ড ঠ্যুরস বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেটের সাধারণ সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: জয়নাল আবেদীন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক মো. কামাল আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধক্ষ্য তাওহিদুল ইসলাম, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও ক্রীড়া উপকমিটির সদস্য মোঃ আব্দুল হাছিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ক্রীড়া উপকমিটির সদস্য তারেক আহমদ খান, ক্লাব সদস্য সাদিকুর রহমান চৌধুরী, মো. আলমগীর আলম, দেলোয়ার হোসেন মান্না, মোহাম্মাদ নুরুল ইসলাম। খেলায় অংশগ্রহনকারীদের মধ্যে অনুভূতি ব্যাক্ত করেন- মাছুম বিল্লাহ ফারুকী, মশাহিদ আলী, উৎফল বড়ুয়া ও নাহিদ আহমদ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন