আমেরিকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি

অভিনেতা ও লেখক রাজুব ভৌমিকের লেফটেন্যান্ট পদে পদোন্নতি

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০১:৫৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০১:৫৬:৫০ অপরাহ্ন
অভিনেতা ও লেখক রাজুব ভৌমিকের লেফটেন্যান্ট পদে পদোন্নতি
নিউইয়র্ক, ২৪ ডিসেম্বর : নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এর সদর দপ্তরে গতকাল এক বিশেষ অনুষ্ঠানে অভিনেতা ও লেখক রাজুব ভৌমিককে লেফটেন্যান্ট পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। বাংলাদেশের নোয়াখালীর জেলার সন্তান রাজুব ভৌমিক ২০১২ সালের জুলাই মাসে এনওয়াইপিডি-তে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন। সন্ত্রাস দমন ইউনিটে কাজ শুরু করে তিনি অসামান্য দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার কর্মজীবনের অধিকাংশ সময় তিনি নিউইর্য়কের ব্রঙ্কস এলাকায় জনগণের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করেছেন।
রাজুব ভৌমিক ২০২১ সালে তার যোগ্যতা ও নিষ্ঠার কারণে সার্জেন্ট পদে পদোন্নতি পান। তার নেতৃত্বে পুলিশ অফিসাররা বিভিন্ন সময়ে চ্যালেঞ্জিং পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। এনওয়াইপিডি-তে তার দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সেবায় তিনি পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আজকের অনুষ্ঠানে লেফটেন্যান্ট রাজুব ভৌমিকের হাতে পদোন্নতির সনদ তুলে দেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ। কমিশনার টিশ তার বক্তব্যে আজকের পদোন্নতিপ্রাপ্তদের পেশাদারিত্ব, কঠোর পরিশ্রম এবং সম্প্রদায়ের প্রতি তার অবদানকে প্রশংসা করেন। পুলিশ বাহিনীতে তার এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাজুব ভৌমিক আরও বৃহত্তর পরিসরে জনগণের সেবা করবেন বলে আশা প্রকাশ করেছেন তার সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
লেফটেন্যান্ট রাজুব ভৌমিক শুধু একজন দক্ষ পুলিশ কর্মকর্তা নন, তিনি একজন অভিনেতা ও লেখক হিসেবেও পরিচিত। তিনি পুলিশ বাহিনীর দায়িত্বপূর্ণ জীবনের পাশাপাশি সৃজনশীল জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি তার অভিনীত পাশা চলচ্চিত্র অ‍্যামজান প্রাইমে মুক্তি পায়। তার লেখা “যে ছায়ায় সূর্য হাসে” কবিতার বইটি সম্প্রতি প্রকাশ হয়েছে। তিনি অভিনয়ে তার শৈল্পিক দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন এবং লেখালেখির মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরে পাঠকদের অনুপ্রাণিত করেছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মেট্রো ডেট্রয়েটে মাদক নিরাময়  কেন্দ্রে এফবিআইয়ের অভিযান

মেট্রো ডেট্রয়েটে মাদক নিরাময়  কেন্দ্রে এফবিআইয়ের অভিযান