আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

বিজয় দিবসে উপলক্ষে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগানের পিঠা উৎসব 

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১১:১৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১১:১৪:১১ অপরাহ্ন
বিজয় দিবসে উপলক্ষে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগানের পিঠা উৎসব 
ওয়ারেন, ২৪ ডিসেম্বর : গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে মহান বিজয় দিবস ও পিঠা উৎসব উদযাপিত  হয়েছে। রোববার (২২ডিসেম্বর) সন্ধ্যায় ওয়ারেন সিটির দেশী হলে এ আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ডি ফিরোজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয় এসোসিয়েশনের উপদেষ্টা ধর্মানন্দ মহাপ্রভু ,হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান, প্রনব কুমার দাস। 
বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন, বিজয়ের এই দিনে সেই সকল মহান শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এ সময় তারা স্বাধীনতার গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান। 

সভাপতির বক্তব্যে গিয়াস তালুকদার প্রবাসে অনেক ব্যস্ততার মাঝেও বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতেও এসোসিয়েশনের নানা কার্যক্রমে আপনাদের পাশে পাবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক'র উপদেষ্টা প্রজিত বড়ুয়া, রনজয় বড়ুয়া, সহ সভাপতি অপরেশ বড়ুয়া, তাপস বড়ুয়া, মুহাম্মদ হোসাইন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক কপতাক্ষ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আশিষ ধর, সহ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী সুমন, সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক কানন বড়ুয়া, সহ-সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক মোহাম্মদ আমজাদ, কোষাধ্যক্ষ অপু বড়ুয়া, দপ্তর সম্পদাক মুহাম্মদ খোরশেদ আলম, মহিলা সম্পাদিকা শিম্পু বড়ুয়া এবং কার্যকরী সদস্য শাওন বড়ুয়া। 
পরে সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক কানন বড়ুয়া ও শাওন বড়ুয়ার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠনে গান পরিবেশন করেন আফছিন, আমজাদ হোসেন চৌধুরি, বৃষ্টি বড়ুয়া, রুমা বড়ুয়া, নিখিল বড়ুয়া, কানন বড়ুয়া, শিপু গজনবী। অনুষ্ঠানে হারমোনাইজ্ড এ ছিলেন গিয়াস তালুকদার ও মিল্টন বড়ুয়া। নৃত‍্য পরিবেশন করেন মহুয়া দাশ, নিবেদিতা বড়ুয়া, সুদিপ্তা বড়ুয়া রিমু, নবনিতা বড়ুয়া আদুরী। যন্ত্রে ছিলেন কানন বড়ুয়া, বন্ধন বড়ুয়া অপু , আকাশ চক্রবর্তী, নিখিল বড়ুয়া, কামাল উদ্দিন ছালেহ, শিপু গজনবী। তবে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পিঠা উৎসব। এতে দেশীয় হরেকরকম পিঠা প্রদর্শন ও খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সংগঠনের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২