আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

নানা আয়োজনে সিলেটে পালিত হচ্ছে বড়দিন

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০৩:০০:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০৩:০০:০১ পূর্বাহ্ন
নানা আয়োজনে সিলেটে পালিত হচ্ছে বড়দিন
সিলেট, ২৫ ডিসেম্বর : নানা আয়োজনে সিলেটে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে সিলেট মহানগরীর নয়াসড়কস্থ প্রেস ব্রিটারিয়ান চার্চ আলোকসজ্জাসহ সাজানো হয়েছে বর্ণিল সাজে। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে।আজ বুধবার ভোরে ক্যারলস গানের (ধর্মীয় সংগীত) মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ১০টায় চার্চে শোনানো হয় ধর্মবাণী। সাড়ে ১০টায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এরপর সকাল সাড়ে ১১ টায় কাটা হয় বড়দিনের কেক। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকী, চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমা সহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দ। দিনব্যাপী আরো বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে শেষ হবে বড়দিনের মহতী আয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২