আমেরিকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান
পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ড

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০১:১৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০১:১৩:৫২ অপরাহ্ন
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ড
ঢাকা, ২৬ ডিসেম্বর : ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ৬ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন ‍পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ১১টি ইঞ্জিন পাঠানো হয়। অবশেষে প্রায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
সচিবালয়ের ৭ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায়, শ্রম ও কর্মসংস্থান, অর্থ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রকের বিভিন্ন বিভাগ রয়েছে। ওই ভবনের আট ও নয়তলা আগুন লাগে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক পরিবহন ও সেতু, স্থানীয় সরকার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রক। অগ্নিকাণ্ডের জেরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। তাঁদের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি-এর সদস্যরাও আগুন নেভানোর কাজে সাহায্য করেন।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক দমকলকর্মীর। জলের পাইপ নিয়ে রাস্তার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়ার সময় ট্রাক এসে ধাক্কা মারে সোহানুর জামান নয়ন নামের ওই দমকলকর্মীকে। এরপর তডিঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ট্রাক সহ চালককে আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন।
এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আগুন লাগার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। কমিটিতে ৫ থেকে ১১ জন থাকতে পারেন বলে জানা গিয়েছে। যদিও অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার হাত থাকার আশঙ্কা করেছেন প্রশাসনের অনেকে। এপ্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তদন্তের পর তা জানা যাবে। এছাড়াও আগুন কীভাবে লাগল তাও তদন্তের পরই স্পষ্ট হবে।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি

লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি