আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান

তাবলিগ জামাতের দুপক্ষকেই বিশেষ নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০১:৩০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০১:৩০:২৫ অপরাহ্ন
তাবলিগ জামাতের দুপক্ষকেই বিশেষ নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ঢাকা, ২৬ ডিসেম্বর (ঢাকা পোস্ট) : ২৭ ডিসেম্বর থেকে কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা জুবায়ের-এর অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত থেকে বিরত থাকার এবং মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের একই তারিখ থেকে কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রিযাপন) তাবলিগ জামাতের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব ইসরাত জাহান। আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 
এদিকে দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে চলে  আসা বিভেদ ও দ্বন্দ্ব এখন প্রকট আকার ধারণ করেছে। একপক্ষ আরেক পক্ষকে বাতিল ও নানা বক্তব্যের জেরে এই দ্বন্দ্ব চরমে রূপ নিয়েছে। গত ১৭ ডিসেম্বর ভোরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী