আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার 

ডেট্রয়েটে গুলিতে নিহতের ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৬:৫৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৬:৫৬:৪৯ অপরাহ্ন
ডেট্রয়েটে গুলিতে নিহতের ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ
জেভান্তে লিন/Detroit Police Department

ডেট্রয়েট, ২৬ ডিসেম্বর : এই সপ্তাহের শুরুতে মারাত্মক শুটিংয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করার পরে, ডেট্রয়েট পুলিশ এখন দ্বিতীয় সন্দেহভাজনকে সনাক্ত করার জন্য টিপস চাইছে। গত সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ ম্যাক অ্যাভিনিউয়ের কাছে ম্যাকক্লেলান অ্যাভিনিউ ও লেসিং স্ট্রিট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ২৪ বছর বয়সী জেভান্তে লিনকে খুঁজছেন গোয়েন্দারা। 
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার দিন বছর কুড়ির এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। সন্দেহভাজনরা কালো রঙের এসইউভিতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ মঙ্গলবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অভিযুক্ত এক নারীর দুটি ছবি প্রকাশ করেছে এবং তাকে সনাক্ত করতে জনগণের সহায়তা চেয়েছে। ওইদিন রাত ৮টা ৩২ মিনিট নাগাদ পুলিশ জানায়, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ এখনো তার পরিচয় প্রকাশ করেনি। বৃহস্পতিবার, পুলিশ লিনের তিনটি ছবি প্রকাশ করেছে এই আশায় যে কেউ তাকে সনাক্ত করতে তাদের সহায়তা করতে পারে। পুলিশ জানিয়েছে, হেফাজতে থাকা ওই নারী লিন ও আরেক পুরুষকে ঘটনাস্থলে ডেকে পাঠান। এ বিষয়ে বিস্তারিত এখনো কিছু জানানো হয়নি। এই ঘটনার সাথে সম্পর্কিত যে কোনও তথ্যের সাথে ডিপিডির মেজর ক্রাইমস ইউনিটকে (313) -596-2260 বা ক্রাইম স্টপার্সকে 1-800-SPEAK-UP এ  কল করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির