আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

নড়াইলে ইউপি মেম্বারকে গণধর্ষণ ও হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ০২:২৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ০২:২৬:০১ অপরাহ্ন
নড়াইলে ইউপি মেম্বারকে গণধর্ষণ ও হত্যার অভিযোগ
নড়াইল, ২৭ ডিসেম্বর : বাসনা মল্লিক (৪৬) নামে এক ইউপি মেম্বারকে গণধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। তার ছেলের দাবি ধর্ষণের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দেওয়া হয়েছে হুমকি ধমকিও। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাসনা মল্লিক।
বাসনা মল্লিকের ছেলে রিংকু মল্লিক ও স্বজনরা জানান, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নির্বাচিত সদস্য ছিলেন বাসনা মল্লিক। গত বুধবার বিকেলে টিসিবির মালামাল দিয়ে বাড়ি ফেরার পথে রাজিবুল নামে একজন তাকে ফোন দিয়ে পাওনা টাকা নিতে ডাকে। সেখানে যাওয়ার পর রাজিবুলসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে এবং দুই লাখ দাবি করে। বাসনা মল্লিক বিষয়টি জানিয়ে দেবে বললে তাকে হুমকি ধামকি দেয়া হয় এবং মুখে বিষ ঢেলে দেয়া হয়। বাড়ি ফিরে তিনি ভয়ে কাউকে কিছু বলেননি। তবে বেশ কয়েকবার বমি করেন। তার অবস্থার অবনতি হলে পরদিন দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তার মৃত্যু ঘটে।
তবে নাম প্রকাশে অনচ্ছিুক স্থানীয় একটি মহলের দাবি তাকে গণধর্ষণ করা হয়েছে। পরে লজ্জায় কীটনাষক পানে আত্নহত্যা করেছে।  মৃত্যুর আগে তিনি ছেলের কাছে তার ওপরে নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন। এ বিষয়ে নিহতের ছেলে রিংকু মল্লিক কিছু বলেন,আমার মার সাথে খারাপ আচরণ করা হয়েছে। আমি এর সঠিক বিচার দাবি করছি। শুক্রবার ময়নাতদন্ত শেষে বিকেলে চারটার দিকে তার লাশ নিয়ে যান স্বজনরা। তারা এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন