আমেরিকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা

সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ০৩:১৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ০৩:১৪:০৫ অপরাহ্ন
সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সিলেট, ২৭ ডিসেম্বর : রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা ২৭ ডিসেম্বর শুক্রবার সিলেট মহানগরীর সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সভাপতি সোহাগ আহমদের সভাপতিত্বে ও তাহের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। বক্তব্য রাখেন এডভোকেট মো. ওবায়দুল রহমান, গোল্ডেন ড্রীম ইউকে চেয়ারম্যান কামরুন্নেছা খানম শোভা মতিন, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, শিক্ষক ও রক্তদাতা কামাল আহমদ আম্বিয়া, যুক্তরাজ্য প্রবাসী, রক্তদাতা ও তরুণ সমাজ সেবক সাইফুল রহমান ঈমন, যুক্তরাজ্য প্রবাসী, রক্তদাতা ও তরুণ সমাজ সেবক নাছিম আহমদ হিমু, সংগঠনের প্রতিষ্ঠাতা মো: তারেক আহমদ। 
বক্তারা  বলেন,‘রক্তদিন জীবন বাঁচান’ আপনার এক ফোঁটা রক্ত একজন মানুষ প্রানে বেঁচে যাবে। এমন অসাধ্য সাধন করে চলছে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এক ঝাঁক সেচ্ছাসেবী সংগঠক। যখনই খবর পাচ্ছে কোন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন তখনই মুহূর্তের মধ্যে ছুটে যাচ্ছে মানবিক সেচ্ছাসেবীরা। তাদের দেওয়া রক্তে বেঁচে যাচ্ছে একজন মুমূর্ষু রোগী। তাই আসুন, আমরা সকলেই এই মানবিক সংগঠনের পাশে থাকি সহযোগিতা করি। সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এক ঝাঁক স্বপ্ন বাজ তরুণ-তরুণী প্রচেষ্টায় এই মানবিক সেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক। আপনাদের মানবিক সেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা আমরা সব সময় পাশে আছি।
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক বলেন, আপনারা যেকেউ চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন। আমরা চাই সবাইকে নিয়ে আমরা এমন একটি সিলেট বানাতে, যেখানে রক্তের অভাবে কাউকে যাতে মরতে না হয়। শেষে মানবিক কাজে অবদান রাখার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন,মানবিক ব্যক্তিত্ব ও মানবিক কর্মীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪

ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪