আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ
পলাশ-সভাপতি, মধু-সম্পাদক

বাবৌযুপ-উখিয়ার উদ্যোগে গুণিজন সম্মাননা ও  সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০২:০০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০২:০০:৫৭ পূর্বাহ্ন
বাবৌযুপ-উখিয়ার উদ্যোগে গুণিজন সম্মাননা ও  সম্মেলন অনুষ্ঠিত
উখিয়া, (চট্টগ্রাম) ২৮ ডিসেম্বর : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া'র উদ্যোগে ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী, গুণিজন সম্মাননা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বৎসরের (২০২৫-২০২৭) জন্য ১০ সদস্যের কর্ম পরিষদ (আংশিক) ঘোষণা করেন জাতীয় কমিটির নেতৃবৃন্দ।
বাবৌযুপ-উখিয়া'র নতুন কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ বড়ুয়া, সহ-সভাপতি যথাক্রমে- প্রভাত বড়ুয়া, শিক্ষক হিমু বড়ুয়া, শিক্ষক মৃদুল বড়ুয়া, সাধারণ সম্পাদক- মধু বড়ুয়া, সহ-সম্পাদক হলেন- জয়বর্ধন বড়ুয়া, রানা বড়ুয়া, কোষাধ্যক্ষ-শিপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক- দীপন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক- রাজীব বড়ুয়া রাজু।  উক্ত কমিটি আগামী এক মাসের মধ্যে ৩৫ জনের পূর্ণাঙ্গ পরিষদ গঠন করে আঞ্চলিক/জাতীয় কমিটির বরাবরে জমা করতে হবে। এমনটি জানিয়েছেন জাতীয় কমিটি মহাসচিব ও প্রধান অতিথি প্রকৌশলী সীমান্ত বড়ুয়া।
শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪ খ্রি) সকাল ১১ টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা ৭১ কনভেনশন সেন্টারে বাবৌযুপ-উখিয়া'র আহবায়ক পলাশ বড়ুয়ার সভাপতিত্বে যুব সম্মেলন শেষে উক্ত কমিটি ঘোষণা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু,দ।
বক্তব্য রাখেন, বাবৌযুপ-জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আবদুল বাতেন, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি এড. দীপঙ্কর বড়ুয়া পিন্টু, বাবৌযুপ-চট্টগ্রামের সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড, সাধারণ সম্পাদক- তাপস বড়ুয়া, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, প্রভাষক প্লাবন বড়ুয়া, প্রভাষক রনজিত বড়ুয়া,  প্রধানশিক্ষক অমৃত কুমার বড়ুয়া, প্রধানশিক্ষক রত্নসেন বড়ুয়া, ধাম্মাকায়া (উখিয়া) সমন্বয়ক রুপন বড়ুয়া, স্যোশাল এইড চেয়ারম্যান প্রসূণ কান্তি বড়ুয়া, বাবৌযুপ-কক্সবাজারের সভাপতি সিপন বড়ুয়া, সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়াসহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবার ৩ জন সংবর্ধিত অতিথিসহ উখিয়ায় শিক্ষা এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ১২ গুণিজনকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। এরা হলেন ঘুমধুম ইউপির সাবেক চেয়ারম্যান অরবিন্দু  বড়ুয়া, শিক্ষক (অব:) সুবর্ণ বড়ুয়া, শিক্ষক (অব:) শাক্যসেন বড়ুয়া, শিক্ষক (অব:) অরবিন্দু বড়ুয়া, শিক্ষক (অব:) অমিয় কুমার বড়ুয়া, শিক্ষক (অব:) সুদত্ত বড়ুয়া, সাবেক ইউপি সদস্য মধু সুধন বড়ুয়া, শিক্ষক (অব:) পুলিন বিহারী বড়ুয়া, শিক্ষক (অব:) জিতেন্দ্র লাল বড়ুয়া, শিক্ষক (অব:) তুষার বড়ুয়া, শিক্ষক অমূল্য চরণ বড়ুয়া, অমিয় বড়ুয়া। শুরুতে জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এস. এম সুলতান আর্টস্কুল কোটবাজার শাখার শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচন

টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচন