আমেরিকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা দুর্নীতির অভিযোগ সঙ্গী করেই নৌবাহিনীর শীর্ষ পদের জন্য দৌড় ওয়াটারফোর্ড টাউনশিপে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ জাল পরিচয়ে ১৫ লাখ ডলারের ব্যাংক জালিয়াতি, দোষ স্বীকার ২৫ হাজার বাসিন্দা গণনার বাইরে, আদালতে যাচ্ছে ডেট্রয়েট সিটি প্রাথমিক শুনানি ছাড়াই বিচারে যাচ্ছে  হ্যামট্রাম্যাকের কিশোরী অপহরণ মামলা মিশিগানে সিনেট প্রার্থীর অফিসে ইট নিক্ষেপ ও গালিগালাজ : তদন্তে পুলিশ মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প মিশিগানের শপিং মলে মুসলিমদের লক্ষ্য করে হুমকি, অভিযুক্ত কারাগারে টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি

আজ বছরের শেষ দিন

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০২:০৫:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০২:১০:২২ পূর্বাহ্ন
আজ বছরের শেষ দিন
ওয়ারেন, ৩১ ডিসেম্বর : আজ ৩১ ডিসেম্বর। ইংরেজি বছর ২০২৪ সালের শেষ দিন। কয়েকঘন্টা পরেই আসছে নতুন বছর। বছরের শেষদিনে আর নতুন বছরের প্রথমদিনে সবাই মেতে ওঠেন আনন্দে-উৎসবে। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে মুখিয়ে আছে সকলেই।
নতুন স্বপ্নকে ধারণ করেই প্রতিটি নতুন বছরকে মানুষ স্বাগত জানায়। বিদায়ী বছরের প্রত্যাশা-প্রাপ্তির হিসেব ভূমিতেই রচিত হয় নতুন স্বপ্ন-আশা। একেকটি বছর আসে নতুন উদ্দীপনা নিয়ে, নতুন প্রেরণা নিয়ে। সেই প্রেরণা নিয়েই শুরু হয়েছিল ২০২৪। প্রত্যাশার শতভাগ পূরণ হয়নি সত্য, তবুও নব-উদ্যমে প্রাণের উচ্ছ্বাসে বরণ করা হবে নতুন বছর।
মহাকালের গর্ভে একটির পর একটি বছরের বিলীন হলেও নিয়মানুযায়ী নতুন স্বপ্নকে ধারন করেই প্রতিটি নতুন বছরকে মানুষ স্বাগত জানায়। বিদায়ী বছরের পাওয়া-না পাওয়া, আনন্দ-বেদনা, প্রত্যাশা-প্রাপ্তির হিসেবভূমিতেই রচিত হয় নতুন স্বপ্ন-আশা।
বিদায়ী বছরজুড়ে বিশ্বে ব্যাপকভাবে আলোচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য পরিবর্তন আর উত্তেজনায় ভরা এক বছর ২০২৪। ছাত্রজনতার ঐক্যবদ্ধ লড়াই ও আত্মত্যাগের মাধ্যমে সমকালীন বিশ্বের বিরল এক গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বছরই বিদায় ঘটে টানা ১৫ বছরের ‘কর্তৃত্ববাদী’ শেখ হাসিনা সরকারের। সূচিত হয় রাজনৈতিক পালাবদলের নতুন অধ্যায়।
বাংলাদেশকে ‘বদলে দেওয়া’ গণঅভ্যুত্থানই শুধু নয়, এমন অনেক ঘটনা-দুর্ঘটনার সাক্ষী ২০২৪ বিদায় নিতে যাচ্ছে আজ। সকালে পূর্বদিকে ওঠা নতুন সূর্য বিকেলে পশ্চিমে অস্ত যাওয়ার মধ্য দিয়ে মহাকালের অতল গহ্বরে হারিয়ে যাবে আরেকটি বছর। আগামীকাল নতুন ভোর দিয়ে শুরু হবে নতুন বছর 
ইংরেজী নববর্ষে নবরূপে রাঙিয়ে দিক আমাদের প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক আগামীর ... শুভ ইংরেজি নববর্ষ ২০২৫।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে যৌন হামলার ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

ডেট্রয়েটে যৌন হামলার ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ