আমেরিকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২ মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব
চ্যানেল এস-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের মহান বিজয় দিবস পালিত 

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০২:২৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০২:২৭:১২ পূর্বাহ্ন
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের মহান বিজয় দিবস পালিত 
কার্ডিফ, ৩১ ডিসেম্বর : গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওন এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও  ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারেল, ও মাল্টিন্যাশনালের বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে গত ২৯ শে ডিসেম্বর রোববার এক আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশের ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনর মুজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে এবং সংগঠনের নিউপোট শাখার কনভেনর ফয়ছল রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এবং বিশেষ অতিথি হিসেবে কার্ডিফের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড. বাবলিন মল্লিক। বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব মাসুদ আহমেদ, ভিপি সেলিম আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির,  কেন্দ্রীয় দফতর সম্পাদক শেখ আব্দুর রুউফ তালুকদার, সাউথ ওয়েলস এর  যুগ্ম কনভেনর আলহাজ্ব আসাদ মিয়া, যুগ্ম কনভেনর  ইউসুফ খান জিমি, নিউপোট এর যুগ্ম কনভেনর নুরুল ইসলাম, মাহমুদ আলী,রাসেল আহমদ, নুরুল আলম, তমসির আলী, আফরাজ আহমেদ, শেখ রায়হান, বদরুল হক মনসুর, ইমরান মিয়া,বেলাল আহমেদ,হারুন মিয়া বেলাল খান, ইমরান হোসেন, মোহাম্মদ ফয়ছল মনসুর, যুবেদুর রহমান প্রমুখ।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সহ বক্তারা এ দিনটি বাঙালি জাতির বিশাল অর্জন ও গৌরবের উল্লেখ করে বলেন, যাদের কারণে আমরা লাল বৃত্ত সবুজ পতাকা পেয়েছি, প্রবাসের মাটিতে একেকজন রাষ্ট্রদূত হিসাবে আমরা বাংলাদেশের পতাকা বহন করে চলছি। বক্তারা সেই সব বীরদের অবদানের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করে সকল শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

চ্যানেল এস-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী
এদিকে কমিউনিটির জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্টজনদের সাথে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো- কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল যুগ্ম কনভেনর তাজুল ইসলাম, সৈয়দ সায়েম করিম, গিয়াসউদ্দিন,আব্দুর রহিম রনজু ফজলুল মিয়া, শেখ নুরুল ইসলাম  ও মোহাম্মদ বদরুল হক মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠান চলাকালে চ্যানেল এস’র নিজস্ব ভবনে বাংলাদেশের ৫৩তম মহান বিজয় দিবস পালন ও চ্যানেল এস-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিলকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিংকনস ইন থেকে মর্যাদাপূর্ণ বার-অ্যাট-ল ডিগ্রি পেলেন সেলিম

লিংকনস ইন থেকে মর্যাদাপূর্ণ বার-অ্যাট-ল ডিগ্রি পেলেন সেলিম