আমেরিকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প

হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০২:৩৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০২:৩৬:৫৩ পূর্বাহ্ন
হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪
সিলেট, ৩১ ডিসেম্বর (ঢাকা পোস্ট) : হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের একটি কারখানায় গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকার কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা পুলিশের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম।
নিহতরা হলেন- চাঁদপুর জেলার মিজান গাজী, মাহফুজ মিয়া ও ভোলা জেলার রিয়াজ মিয়া। তারা ৩ জনই কারখানার শ্রমিক ছিলেন। এছাড়া একজন প্রকৌশলী আহত হয়েছেন। তার নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এএসপি জহিরুল ইসলাম বলেন, আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাসের লাইনে বিস্ফোরণে ৪ জন মারা গেছেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে ও আর দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। প্রাথমিকভাবে জেনেছি, গ্যাসের প্রেসার চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার খবর পেয়ে ফোর্সসহ সেখানে উপস্থিত হয়েছি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স