আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

স্বাগত ২০২৫

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১০:৫৮:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১০:৫৮:১০ পূর্বাহ্ন
স্বাগত ২০২৫
ওয়ারেন, ০১ জানুয়ারী : সময় চলে যায়; সঙ্গে সঙ্গে বদলে যায় অনেক কিছুই। এর মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন। পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। এটাই পরম সত্য। ক্যালেন্ডারের পাতায় ২০২৪ অনেক ঘটনাবহুল একটি বছর। বাংলাদেশসহ সারা বিশ্বে নানা ঘটনার সাক্ষী ২০২৪। বিদায় ইংরেজি ২০২৪, স্বাগত ২০২৫ সাল। ঘড়ির কাঁটা রাত ১২টা অতিক্রমের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নতুন বর্ষ গণনা। বদলে গেছে ক্যালেন্ডারের পাতা। 
২০২৪-কে বিদায় জানিয়ে ২০২৫-কে বরণ করে নিল বিশ্ববাসী। একবিংশ শতাব্দীতে যুক্ত হল আরও একটি নতুন বছর। সবার আগে বিশ্বে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানালো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। এরপরই দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরকে বরণ করে নিয়েছে ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড। 
অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানি আর হারবার সেতুতে জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। আকাশে আতশবাজি ঝলকানির সাথে সাথে নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু এই টাওয়ারের অগ্রভাগ বিভিন্ন রঙে আলোকিত হয়ে ওঠে। ইউরোপের বিভিন্ন দেশেও নানা আয়োজনে নতুন বছরকে বরণ করেছে। যুক্তরাজ্যের লন্ডনে টেমস নদীর তীরে আলোর উৎসবে নতুন বছরকে স্বাগত জানায় লাখো মানুষ। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইস স্কয়ারেও নতুন বছরকে স্বাগত জানায় হাজারো মানুষ।
সময়ের পার্থক্যভেদে রাত ১২টা ১ মিনিটে ক্যালেন্ডারের পাতা উল্টে সারাবিশ্বের মানুষ উৎসব আর আনন্দে বরণ করে নিল ২০২৫ সালকে। গত বছরের সকল দুঃখ-বেদনা ভুলে সারা  বিশ্বের  মানুষ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন ইংরেজি বছরকে বরণ করেছে ।
শুভ নববর্ষ। নতুন বছর সবার মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়াই সবার প্রত্যাশা। তাই নতুন বছর নিয়ে নানা প্রত্যাশা মানুষের। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও আনন্দ ৷ স্বাগতম ২০২৫ সাল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”