আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ড. ইশরাত সুলতানা সভাপতি, ডরোথি বোস সম্পাদক

ওয়াশিংটনে ডুয়াফির নতুন কমিটি

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১২:০৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১২:০৯:২৫ অপরাহ্ন
ওয়াশিংটনে ডুয়াফির নতুন কমিটি
ওয়াশিংটন, ১ জানুয়ারী : বিশিষ্ট অণুজীববিজ্ঞানী ড. ইশরাত সুলতানা মিতাকে সভাপতি এবং প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও ফ্যামিলি থেরাপিস্ট ডরোথি বোসকে সাধারণ সম্পাদক করে বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফোরামের ইনকের  (ডুয়াফি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নতুন বছরের প্রথম দিন থেকে কাজ শুরু করেছে। 
২০২৫-২০২৬ দুই বছর মেয়াদি ৫ সদস্য  বিশিষ্ট পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- ভাইস প্রেসিডেন্ট ব্যাংকার ইরাজ তালুকদার, যুগ্ম সম্পাদক ড. তারেক মেহদী এবং কোষাধ্যক্ষ, বিশ্বব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার জামান।
ডুয়াফির নবনির্বাচিত সভাপতি ড. ইসরাত সুলতানা মিতা বিগত কমিটিগুলোর অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে আরো গতিশীল করার অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, নতুন এবং পুরাতন উভয় সদস্যদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং মানবিক কর্মকাণ্ডে জড়িত করতে চান। তিনি বলেন, ডুয়াফির মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করা হবে। এর মধ্যে রয়েছে ডুয়াফির নেতৃত্বে আগামী প্রজন্মের গুণাবলীর বিকাশ ও তাদেরকে বাংলাদেশের সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখা, বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান। 
তিনি বলেন, আমেরিকার বিভিন্ন রাজ্যে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর সাথে সংযোগ স্থাপন করে বড় পরিসরে কয়েক বছর অন্তর অন্তর  পুনর্মিলনীর আয়োজন করা হবে। আমেরিকাতে বসবাসরত কর্মক্ষেত্রে সফল অ্যালামনাইদের নিয়ে কার্যকরী ও গঠনমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা যায় কিনা এ ব্যাপারে তাদির চিন্তা ভাবনা আছে। নতুন কমিটির সদস্যরা সবার সহযোগিতার মাধ্যমে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি । 
উল্লেখ্য ওয়াশিংটন ডিসি এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে গঠিত এই পরিচালনা পরিষদ প্রতি দুই বছর অন্তর নির্বাচন হয়। সংগঠনটির মূল লক্ষ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সংযোগ এবং সহযোগিতা বৃদ্ধি করা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সুপ্রভাত মিশিগানে প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ