আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

সিলেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৯:৩৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৯:৩৫:৩৪ অপরাহ্ন
সিলেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিলেট, ১ জানুয়ারী : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেট জেলা ও মহানগর ছাত্রদল বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করেছে। বুধবার (১ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তদান কর্মসূচি পালন করা হয়। এছাড়াও সিলেটের বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণসহ সিলেট জেলার বিভিন্ন উপজেলা-পৌর ও মহানগর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে ও সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে পৃথক পৃথক র‌্যালী ও রক্তদান কর্মসূচি পালন করা হয়।
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের র‌্যালী পরবর্তী আম্বরখানা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্বে করেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতী এষ। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ।  
এসময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল জন্মলগ্ন থেকেই মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে সোচ্চার ছিল। ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানসহ সব আন্দোলনেই ভূমিকা রেখেছে ছাত্রদল। ছাত্রদলের ইতিহাস মূলত সংগ্রামের ইতিহাস। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারা প্রথম সারিতে ছিল। ১৯৮০ ও ৯০-এর দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথ কাঁপিয়ে তুলেছিল। এরশাদের পতনের পেছনে ছাত্রদলের সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। ছাত্রদলের সংগ্রামের মূল প্রেরণা তাদের শহীদ নেতা কর্মীদের আত্মত্যাগ। ২০২৪ এর অভ্যুত্থানে নিহত শহীদ মেহেদী হাসান রাব্বি, শহীদ জিসান এবং চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম কিংবা এর আগে পুলিশের গুলিতে নিহত নুরুজ্জামান জনিদের মতো তরুণরা জীবন উৎসর্গ করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে। দুইশতাধিক কর্মীর ত্যাগ ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে চির স্মরণীয়। ছাত্র দলের ইতিহাস লড়াইয়ের ইতিহাস সংগ্রামের ইতিহাস, ছাত্রদল পূর্বেও মাঠে ছিল, সামনের দিনে যে কোনো ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদল মাঠে থাকবে। ২০২৪ সালে ছাত্রদল কঠিন সময়ে দেশের গণতন্ত্রকামী ছাত্রসমাজকে একত্রিত করতে সক্ষম হয়েছে। স্বৈরাচারী সরকারের নিপীড়ন ও নির্যাতন উপেক্ষা করে রাজপথে তাদের সাহসিকতা ছাত্ররাজনীতির ইতিহাসে এক আলেখ্য উপাখ্যান, অবিকল্প ইতিহাস। ছাত্রদলের এই লড়াই চলুক জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, ছাত্রসমাজের অধিকারের জন্য।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা