আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

মিশিগানে বসছে বিএফএএম-র  গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় আসর

  • আপলোড সময় : ০২-০৫-২০২৩ ০১:৫৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৩ ০১:৫৪:৪৪ পূর্বাহ্ন
মিশিগানে বসছে বিএফএএম-র  গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় আসর
ছবি : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়ামোদী  ও ক্রীড়া সংগঠক শেখর দেব জয়/সুপ্রভাত মিশিগান  

ওয়ারেন, ০২ মে : দ্বিতীয় বারের মতো বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন অব মিশিগান বিএফএএম-র ৩১৩ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আসর বসছে। আগামী ১৪ জুলাই ডেট্রয়েটের জেইন ফিল্ডে স্টেডিয়ামে  জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। গত রোববার  (৩০ এপ্রিল)বিকালে ওয়ারেন সিটির দেশী হলে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন অব মিশিগান (বিএফএএম) আয়োজিত  সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়ামোদী  ও ক্রীড়া সংগঠক শেখর দেব জয়। আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, মিশিগান টাইগার ইয়ুথ স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেলোয়ার আনসার, রুমান আহমেদ স্বাগত, পাপ্পু দাশ, জুনেদুল সিদ্দিক, আজমল হোসাইন, মুতাকাব্বির হোসাইন, কৃষ দাশ বাবলু, লিটন সূত্রধর, হুমায়ুন মিয়া, মোহাম্মদ জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে  শেখর দেব জয় বলেন, গত বছর ৮টি দল নিয়ে মাঠে গড়ালেও এবার দল বেড়ে দাঁড়িয়েছে ১৪টি। এবারের ফুটবল আসরে মিশিগানের পাশাপাশি নিউইর্য়ক, ভার্জিনিয়া ও কানাডা থেকে কয়েকটি টিম টুর্নামেন্টে অংশ নেবে। খেলায় বসবে যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী ফুটবল প্রেমীদের মিলনমেলা। ডেট্রয়েটের জেইন ফিল্ডে ১৪, ১৫ ও ১৬ জুলাই খেলা অনুষ্ঠিত হবে। তিনি দ্বিতীয় বিএফএএম-র ৩১৩ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যমন্ডিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে আয়োজক সূত্রে জানা গেছে, গতকাল শুরু হয়েছে টুর্নামেন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ১৮ জুন পর্যন্ত। ৯ ভার্সেস ৯ এই ফরমেশনে খেলা হবে। প্রতিটি দল সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর