আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা
মিশিগানে ২০২৪ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত সড়কে ঝরেছে  ৯৯৪ প্রাণ

লজ ফ্রিওয়েতে রোলওভার দুর্ঘটনায় সাউথফিল্ডের এক ব্যক্তি নিহত

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৪:১০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৪:১০:৪৪ অপরাহ্ন
লজ ফ্রিওয়েতে রোলওভার দুর্ঘটনায় সাউথফিল্ডের এক ব্যক্তি নিহত
ডেট্রয়েট, ২ জানুয়ারী : লজ ফ্রিওয়েতে গাড়ির ধাক্কায় ২৮ বছর বয়সী সাউথফিল্ডের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত রাত ২টা ৩৫ মিনিটে মিশিগান স্টেট পুলিশকে ওয়েব স্ট্রিটের কাছে উত্তরমুখী লজ ফ্রিওয়ের একটি স্থানে রোলওভার দুর্ঘটনার খবরে  ডাকা হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে দ্বিতীয় দফায় এক পথচারীকে ধাক্কা দিতে দেখেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, লজের উত্তরে একটি জিপ চালাচ্ছিলেন এক মহিলা। ঘটনার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি মধ্যবর্তী দেয়ালে ধাক্কা মারলে জিপটি উল্টে যায়। তদন্তকারীরা জানিয়েছেন, জিপের ২৮ বছরের যাত্রী সাউথফিল্ডের বাসিন্দা বের হয়ে আসেন। পরে তিনি চালককে সাহায়্য করার জন্য জিপের কাছে গেলে ফ্রিওয়ের উত্তরে যাওয়া একটি শেভ্রোলেট মালিবু তাকে ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, শেভ্রোলেটের চালক ঘটনাস্থলেই ছিলেন। চিকিৎসকরা ঘটনাস্থলে এসে গাড়ির ধাক্কায় আহত পথচারীকে মৃত ঘোষণা করেন। মিশিগান রাজ্য পুলিশের ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ এক বিবৃতিতে বলেন, 'প্রথম ও দ্বিতীয় পথচারী দুর্ঘটনার প্রাথমিক কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে সেনারা। আমরা চালকদের মনে করিয়ে দিতে চাই, দুর্ঘটনার শিকার হলে সম্ভব হলে তাদের গাড়িতে অবস্থান করতে। যদি তা সম্ভব না হয়, তাহলে যাতায়াতের পথ থেকে যতটা সম্ভব দূরে সরে যান। মিশিগান রাজ্য পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, গেল বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত  রাজ্য সড়কে মোট ৯৯৪ জনের মৃত্যু হয়েছে। মিশিগান রোডওয়েজে ১০ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, একই সপ্তাহে দুর্ঘটনায় ১২৪ জন গুরুতর আহত হয়েছিল, যা রাজ্যব্যাপী মোট ৫,৩৮৮ জনে উন্নীত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ২০২৪ সালে ১৭ জন বেশি প্রাণহানি হলেও গুরুতর আহত ৩৮ জন কম বলে জানিয়েছে রাজ্য পুলিশ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২