আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

চিন্ময় দাস শিগগির জামিন পাবেন: ইন্ডিয়া টুডেকে আইনজীবী

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৪:৫৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৪:৫৮:৫৮ অপরাহ্ন
চিন্ময় দাস শিগগির জামিন পাবেন: ইন্ডিয়া টুডেকে আইনজীবী
ঢাকা, ২ জানুয়ারি : ইসকনের সাবেক নেতা ও রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস শিগগির জামিনে মুক্তি পাবেন বলে আত্মবিশ্বাসী তাঁর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন।
চিন্ময় কৃষ্ণ দাস ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তার হন। গতকাল বৃহস্পতিবার জানুয়ারি চট্টগ্রামের একটি আদালত চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে দিয়েছে। ৩০ মিনিটের শুনানির পর জামিন আবেদন খারিজ হলেও দাসের পক্ষে আইনজীবীদের ১১ সদস্যের দল পরিচালনাকারী অপূর্ব কুমার ভট্টাচার্য আশাবাদী। তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস জামিন পাবেন। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলি ভিত্তিহীন ও মনগড়া। আমরা আদালতের স্ট্যাম্প করা অনুলিপি হাতে পেয়েই উচ্চ আদালতে আপিল করব।’
গত বছরের ২৫ অক্টোবর এক সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা প্রদর্শনের অভিযোগে চিন্ময় এবং আরও ১৮ জনের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সোচ্চার। সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু নিপীড়নের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল এবং সংখ্যালঘু বিষয়ক একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে তিনি আন্দোলন করেছেন। তবে রাজনৈতিক ও আইনি বিতর্কের মুখোমুখিও হয়েছেন তিনি।
অপূর্ব ভট্টাচার্য বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস একজন সংখ্যালঘু হতে পারেন, কিন্তু আমরা নিশ্চিত যে তিনি জামিন পাবেন।’ তবে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস বা অন্য কোনো রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তাঁর বক্তব্য মূলত আইনি লড়াইয়ের ওপরই কেন্দ্রীভূত ছিল।
চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী দল যখন মামলাটি উচ্চ আদালতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন তাঁর সমর্থক ও আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সংখ্যালঘু অধিকার ও ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে এই মামলার ফলাফল বাংলাদেশের আইন ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর