আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

গোলাপগন্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ-র ঈদ পুনর্মিলনী 

  • আপলোড সময় : ০২-০৫-২০২৩ ০২:২৪:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৩ ০২:২৪:২০ পূর্বাহ্ন
গোলাপগন্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ-র ঈদ পুনর্মিলনী 
হ্যামট্রাম্যাক, ০২ মে : গোলাপগন্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ-র জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে ঈদ পুনর্মিলনী গত রোববার সন্ধ্যায় শহরের গেইট অফ কলম্বাসে অনুষ্ঠিত হয়েছে। মিছবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক সাকের উদ্দিন সাদেক।

অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মামুন উদ্দিন সামছু, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মো: জিলান উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মামুনুর রেজা সাহেল, এবং সম্বর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর আবু আহমেদ মুসা। অনুষ্টানটির সার্বিক তত্বাবধানে ছিলেন আবদুল বাছিত, সাকের উদ্দিন সাদেক, নাসির সবুজ, জিল্লুর রহমান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ওয়ারেন সিটির কাউন্সিলর পদপ্রার্থী টুনু ইসলাম, কাউন্সিলর পদপ্রার্থী কবির আহমদ, কাউন্সিলর পদপ্রার্থী খাজা সাহাব আহমেদ, হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর পদপ্রার্থী মুহতাসিন সাদমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগন্জ  সোসাইটি মিশিগানের মোয়াজ্জেম সাইফ চৌধুরী, সাহাব উদ্দিন, জয়নাল আবেদিন, মো: হেলাল উদ্দিন, মোঃ সালাহ উদ্দিন, জুবের আহমদ, তাহের চৌধুরী, জহুর আলী, হেলাল হোসেন, আফাজ উদ্দিন, মুরাদ আহমদ, তাজ উদ্দিন, পারভেজ আহমদ, সরওয়ার হোসেন, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি হোসেন মোহাম্মদ সোলেয়মান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি সভাপতি আজমল হোসেন,  জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাবেক সাধারণ সম্পাদক মুজিব আহমেদ মনির,  বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি সেলিম আহমদ, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা আনোয়ার আহমেদ কামাল সহ আরো অনেকে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে রাতের খাবার পরিবেশন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২