আমেরিকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে হোমিও চিকিৎসা বিষয়ক সেমিনার 

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০১:৩৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০১:৩৯:৫৫ অপরাহ্ন
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে হোমিও চিকিৎসা বিষয়ক সেমিনার 
সিলেট, ৪ জানুযারী: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর উদ্যোগে এবং সহযোগিতায় জাতীয় রোগী কল্যাণ সোসাইটি দেশের খ্যাতিমান লেখক, গবেষক, প্রাবন্ধিক এবং জনপ্রিয় হোমিও গবেষক ও চিকিৎসক ডা: মাহতাব হোসাইন মাজেদ এর ন্যাশনাল হোমিও রিচার্স সেন্টারের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও হোমিও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নগরের বড়পুল সংলগ্ন সায়মা আবুলিয়া স্কয়ারের চ্যানেল কর্ণফুলি অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক এম এ সবুর। সঞ্চালনায় করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব স ম জিয়াউর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী। বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক মোহাম্মদ শাহাবুদ্দিন খালেদ ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ সচিব ফারহানা আফরোজ খানম।
প্রধান অতিথি বলেন, বিশ্বের প্রতিটি দেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার যথেষ্ট গুরুত্ব রয়েছে, আমাদের বাংলাদেশেও পিছিয়ে নেই। বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার মান ও ঐতিহ্য বিশ্বের বহু দেশের তুলনায় আরও উন্নত ও প্রশংসিত। 
সেমিনারে হোমিওপ্যাথি চিকিৎসক ও গবেষক ডা: মাহতাব হোসাইন মাজেদ বলেন, দেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার মান অনেক ভালো, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় বিশ্ব নানা গবেষণার মাধ্যমে এগিয়ে গেলেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিয়ে আরও গবেষণা হওয়ার প্রয়োজন।
সভায় বক্তারা বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি একটি পুরনো ও আধুনিক চিকিৎসা সেবা। আধুনিক বিজ্ঞান সম্বলিত চিকিৎসা সেবার নাম হোমিওপ্যাথি চিকিৎসা সেবা। সকল নাগরিকদের সেবা গ্রহণের একমাত্র সহজ ও নাগালের মধ্যে সেবা মাধ্যম হোমিওপ্যাথি চিকিৎসা সেবা। 
আরও বক্তব্য রাখেন এ্যাড ভিশন বাংলাদেশের মহাসচিব মোঃ মাসুদ রানা, সাংস্কৃতিক সংগঠক ও নৃত্য শিল্পী মোহাম্মদ হোসেন মধু, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. মোঃ জামাল উদ্দিন, সমাজসেবী আবুল হাশেম, মোঃ সাইমন প্রমুখ। সেমিনার শেষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ও ন্যাশনাল হোমিও ফার্মেসী প্রকাশিত বার্ষিক বর্ষপঞ্জি’র মোড়ক উন্মোচন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ