আমেরিকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি ‘মানুষে বিনিয়োগেই টেকসই উন্নয়ন সম্ভব’- মেয়র শেফিল্ড প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার ব্রাইটন টাউনশিপে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তায় আটলান্টিক সিটিতে উৎসবমুখর ঈদ উদযাপন মেট্রো ডেট্রয়েটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা বার্ষিক আতশবাজি ঘিরে কিশোর কারফিউ বাড়াতে চায় ডেট্রয়েট মিশিগানের সড়কে গাড়ির ধাক্কায় দুই নির্মাণকর্মী নিহত গ্র্যান্ড র‍্যাপিডসে ট্রেনের ধাক্কায় নারী নিহত সায়ো টাউনশিপের ওভারপাস থেকে ফ্রিওয়েতে লাফ দিয়ে নারীর মৃত্যু ডিয়ারবর্নে ১০০তম মেমোরিয়াল ডে প্যারেড, শহীদদের প্রতি শ্রদ্ধা উডহেভেনে ৬৫ মিলিয়ন ডলারের প্রকল্পে রেল ক্রসিংয়ে বড় পরিবর্তন পন্টিয়াকে শোবার ঘরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ স্মরণ ও শ্রদ্ধায় যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে গ্রীষ্মের আগে মিশিগানের জলাশয়ের ফেনা  নিয়ে নতুন স্বাস্থ্য সতর্কবার্তা
দুর্ঘটনায় জড়িত ভ্যান চালককে খুঁজছে পুলিশ

ডেট্রয়েটে হিট অ্যান্ড রানে পুলিশ কর্মকর্তা নিহত

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৩:২৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ১২:০০:০৫ পূর্বাহ্ন
ডেট্রয়েটে হিট অ্যান্ড রানে পুলিশ কর্মকর্তা নিহত
ক্যামেরন রিচার্ডসন, ডেট্রয়েট পুলিশ অফিসার/Detroit Police Department

ডেট্রয়েট, ৫ জানুয়ারী : গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে ডেট্রয়েটের পূর্ব দিকে রোলওভার হিট অ্যান্ড রান দুর্ঘটনায় একজন অফ-ডিউটি পুলিশ অফিসার নিহত হয়েছেন। হিট-এন্ড-রান দুর্ঘটনায় জড়িত ড্রাইভারের সন্ধান করছে পুলিশ। ৭ মাইলের কাছে হুভার অ্যান্ড গ্রেইনার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ প্রধান টড বেটিসন রোববার দুপুরে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বলেন, অফিসার ক্যামেরন রিচার্ডসন (৩২) এক বছর ধরে এই বিভাগে ছিলেন। সংবাদ সম্মেলনে রিচার্ডসনের মা, বাবা ও দুই মেয়ে উপস্থিত ছিলেন। বেটিসন বলেন, দুর্ঘটনায় জড়িত ২৮ বছর বয়সী সন্দেহভাজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তবে সন্দেহভাজনের নাম প্রকাশ করেননি তিনি। বেটিসন বলেন, 'এই ঘটনা ঘটার পর থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। অবশ্যই, পরিবারটি ঘুমাতে যায়নি; আমার অফিসাররাও ঘুমাতে যাননি, এবং আমরা দুটি সার্চ ওয়ারেন্ট কার্যকর করেছি। রিচার্ডসন তার শিফট শেষ করে বাড়ি যাচ্ছিলেন। হুভারের কছে গ্রিনার স্ট্রিটের মোড়ে, একটি সাদা ভ্যান বাম দিকে মোড় নেওয়ার সময় রিচার্ডসনের গাড়িতে আঘাত করে, যার ফলে একটি রোলওভার দুর্ঘটনা ঘটে। এতে  রিচার্ডসন মারা যান।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে নদীর বুকে ডেমোক্র্যাটদের মিলনমেলা

আটলান্টিক সিটিতে নদীর বুকে ডেমোক্র্যাটদের মিলনমেলা