আমেরিকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি

আটলান্টিক সিটিতে বিএএসজের সংবর্ধনা অনুষ্ঠান ২২ জানুয়ারি

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৩:২০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৩:২০:১৪ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের সংবর্ধনা অনুষ্ঠান ২২ জানুয়ারি
আটলান্টিক সিটি, ৭ জানুয়ারী : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে প্রথমবারের মতো প্রধান তিনটি পদে প্রবাসী বাংলাদেশিরা জয়লাভ করেছেন।
সংগঠনের সভাপতি পদে ঢাকার মগবাজারের বাসিন্দা মোহাম্মদ তানভির হাসান, সহসভাপতি পদে চট্টগ্রামের সন্দীপের বাসিন্দা জাকিরুল ইসলাম খোকা ও সাধারন সম্পাদক পদে  টাংগাইলের ঘাটাইলের বাসিন্দা মোহাম্মদ আবদুল কুদ্দুস জয়ের মালা গলায় পরেন।
জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ীদেরকে সংবর্ধনা দেবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি। আগামী ২২ জানুয়ারি, বুধবার সন্ধ্যা  ৬.৩০মি. সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব‍্য সংবর্ধনা অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে কথামালা, সম্মাননা স্মারক প্রদান, সংগীত অনুষ্ঠান ইত্যাদি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা প্রবাসী বাংলাদেশিদেরকে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মেট্রো ডেট্রয়েটে মাদক নিরাময়  কেন্দ্রে এফবিআইয়ের অভিযান

মেট্রো ডেট্রয়েটে মাদক নিরাময়  কেন্দ্রে এফবিআইয়ের অভিযান