আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন
টানা তৃতীয় হার সিলেটের 

ঢাকাকে হারিয়ে রংপুর রাইডার্সের টানা পঞ্চম জয়

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০১:২৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০১:২৩:৫৬ অপরাহ্ন
ঢাকাকে হারিয়ে রংপুর রাইডার্সের টানা পঞ্চম জয়
সিলেট,৭ জানুয়ারী : বোলারদের দারুণ নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে টানা পঞ্চম ম্যাচ জিতেছে রংপুর রাইডার্স। মঙ্গলবার ৭ জানুয়ারি নিজেদের পঞ্চম ম্যাচে রংপুর ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। ৫ ম্যাচের সবগুলোতেই জিতলো রংপুর। অপরদিকে চার ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি ঢাকা ক্যাপিটালস। 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। ব্যাট হাতে নেমে ঢাকাকে ৩ ওভারে ২৮ রানের শুরু এনে দেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জেসন রয়। চতুর্থ ওভারের শুরুতে আকিফ জাভেদের বলে আউট হন ৩টি চারে ১৪ রান করা সোহান। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে রয়ের সাথে রানের গতি ধরে রাখেন তিন নম্বরে নামা তানজিদ হাসান। দ্বিতীয় উইকেটে ১৮ বলে ২৬ রানের জুটি গড়েন তারা। পাওয়ার প্লেতে ঢাকাকে ৫৪ রান এনে দিয়ে ৮ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন রয় ও তানজিদ। ২টি চার ও ১টি ছক্কায় ১২ বলে রয় ১৮ এবং ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২০ রান করেন তানজিদ।
প্রথম তিন ম্যাচে ওপেনার হিসেবে ৩৩ রান করা লিটন এবার ব্যাট হাতে চার নম্বরে নামেন। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি তিনি। রংপুরের পেসার নাহিদ রানার প্রথম শিকার হয়ে ৯ রানে আউট হন লিটন। 

লিটনের মত মিডল অর্ডারের অন্য ব্যাটাররাও ব্যর্থ হয়েছেন। এবারের আসরে প্রথম খেলতে নেমে সাব্বির রহমান ২ ও মোসাদ্দেক হোসেন ১২ এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক থিসারা পেরেরা খালি হাতে ফিরেন। ফলে ৯৮ রানে ৮ উইকেট হারায় ঢাকা। তবে আলাউদ্দিন বাবুর ১৬ রানের সুবাদে ১’শ রানের গন্ডি পেরোতে পারে ঢাকা। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ১১১ রানে অলআউট হয় ঢাকা। 
বল হাতে রংপুরের রানা ২১ রানে ৩টি, আকিফ ও খুশদিল শাহ ২টি করে উইকেট নেন। স্পিনার মাহেদি হাসানের ঝুলিতে ছিলো ১ উইকেট। এই শিকারে রংপুরের জার্সিতে সর্বোচ্চ ৩৮ উইকেটের মালিক এখন মাহেদি। ৩৭ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন দলটি শিরোপা জয়ী সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 
১১২ রানের জবাবে চতুর্থ ওভারেই উইকেট হারায় রংপুর। ৫ রানে থামেন ওপেনার আজিজুল হাকিম। দ্বিতীয় উইকেটে ৩০ বলে ৪৪ রানের ঝড়ো জুটি গড়েন আরেক ওপেনার অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। বড় ইনিংসের আভাস দিয়ে ১১ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন তারা। 
৪টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৪৪ রানে আউট হন গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সেঞ্চুরি হেলস। সাইফ থামেন ১৩ রানে। সিলেটের বিপক্ষে ১০১ বলে ১৮৬ রানের জুটি গড়েছিলেন হেলস ও সাইফ।
দলীয় ৭২ রানের মধ্যে হেলস ও সাইফ ফেরার পর চতুর্থ উইকেটে ২১ বলে অবিচ্ছিন্ন ৪১ রান করে রংপুরের জয় নিশ্চিত করেন পাকিস্তানের দুই ব্যাটার ইফতিখার ও খুশদিল। 
৪টি চার ও ১টি ছক্কায় খুশদিল ১৩ বলে অপরাজিত ২৭ এবং ইফতিখার ৯ রানে অপরাজিত থাকেন। ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রংপুরের রানা। 
দিনের অপর খেলায় বরিশালের কাছে স্বাগতিকদের হার। নিজেদের মাটিতে প্রথম থেকে সুবিধা করতে পারছেননা সিলেট স্ট্রাইকার্স। নিজেদের মাঠে আজ পর্যন্ত তিনটি খেলাতেই হেরেছেন স্বাগতিকরা। সিলেট আসরে স্বাগতিকদের আর তিনটি খেলা বাকি আছে। স্বাগতিক সমর্থনরা জানান বাকি তিনটি খেলায় সিলেট অবশ্যই ভাল খেলা উপহার দিবে আমাদের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর