আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা

জৈন্তাপুরে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০১:২৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০১:২৪:৫৪ অপরাহ্ন
জৈন্তাপুরে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
সিলেট, ৭ জানুয়ারী : যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও সমাজসেবক জাবেদ আহমদের সহায়তায় সিলেটের জৈন্তাপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার দিগারাইল গ্রামে শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল। এসময় উপস্থিত ছিলেন, আল হেরা ডিজিটাল আইটির পরিচালক জুবায়ের আহমদ, সমাজকর্মী আব্দুস সোবহান, বিশিষ্ট মুরুব্বি রহমত আলী, মো: নিজাম উদ্দিন, সায়েদ আহমদ, আবু বকর, আহমদ আলী প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতে থাকলেও দেশের মানুষের প্রতি তাদের অগাধ ভালোবাসা রয়েছে। তারা সব সময় আমাদের পাশে দাঁড়িয়ে সহায়তা করেন। বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।পরে সকলকে নিয়ে দোয়া পরিচালনা করেন দিগারাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ এনামুল হাসান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল

নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল