আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০১:৩৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০১:৩৭:২৬ অপরাহ্ন
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া
ঢাকা, ৭ জানুয়ারি (ঢাকা পোস্ট): উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের উদ্দেশে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার আগে রাত ৮টা ১৫ মিনিটে খালেদা জিয়াকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে বাসা থেকে রওনা হয় গাড়িবহর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স উঠেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ম্যাডাম বিমানে ওঠার সময় সালাম বিনিময় হয়েছে আমাদের সঙ্গে।
জানা গেছে, বিমানবন্দরে উপস্থিত হয়ে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সেলিম রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।
এদিকে পথে পথে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান। এসময় কর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, খালেদা জিয়ার ছবি সম্বলিত ফেস্টুন শোভা পায়।
অন্যদিকে মঙ্গলবার রাতে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে দলীয় অনুসারীদের হাতে কয়েকজন সাংবাদিকের অপদস্থ হওয়ার খবর অভিযোগ এসেছে।
দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশ সময় বুধবার তার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যে পৌঁছে ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হবেন খালেদা জিয়া। 
মঙ্গলবার রাত ১০টায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু দলীয় নেতাকর্মী ভিড় ঠেলে বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয় তার।
সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার চিকিৎসক, পরিবার ও তার কাজের সহকারী রয়েছেন। বিমানে রয়েছেন কাতারের সরকারি চিকিৎসকদের একটি দল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা