আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে দুই ভারতীয় বংশোদ্ভূত

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৪:০২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৪:০২:১৪ অপরাহ্ন
কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে দুই ভারতীয় বংশোদ্ভূত
ছবি সৌজন্যে- ফেসবুক

অটোয়া, ৭ জানুয়ারী : কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ। কানাডার লিবারেল এমপি জর্জ চাহালের নাম কানাডার প্রধানমন্ত্রী পদের দৌড়ে দ্বিতীয় ভারতীয় হিসাবে রয়েছে। গতকাল, সোমবার কানাডার প্রধানমন্ত্রী পদ এবং শাসকদল লিবারেল পার্টির প্রধানের পদ থেকে ইস্তফা দেন জাস্টিন ট্রুডো।  তাই তাঁর উত্তরসূরী কে হবেন সেই নিয়ে চলছে জোর জল্পনা। তালিকায় একাধিক নাম উঠে এসেছে। যার মধ্যে দুইজন ভারতীয় বংশোদ্ভূত।
ট্রুডোর পদত্যাগের ঘোষণার পরই উত্তরসূরি নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে দলে। গতকালই ট্রুডো জানিয়েছিলেন, শীঘ্রই লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হবে। সেজন্য আগামী ২৪ মার্চ পর্যন্ত কানাডার সংসদের অধিবেশন স্থগিত থাকবে। চলতি বছরেই কানাডায় প্রধানমন্ত্রী নির্বাচন রয়েছে। তাতে দলের নতুন নেতাকেই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে দৌড়ে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে। যদিও বেশ কিছু সমীক্ষায় ইঙ্গিত, এবারের নির্বাচনে ক্ষমতা হাতছাড়া হতে পারে ট্রুডোর দলের। ট্রুডোর উত্তরসূরি বেছে নেওয়ার জন্য দলের কাছে দু’মাস সময় রয়েছে। ইতিমধ্যেই ট্রুডোর অপরিবর্তে কে লিবারল পার্টির প্রধান হবেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে খোঁজ শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী পদের জন্যে।
বর্তমানে কানাডার পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা। এছাড়াও বিগত পাঁচ বছরে জনসেবা, প্রতিরক্ষা মন্ত্রক, কোষাগার বোর্ডের দায়িত্বেও ছিলেন তিনি। অনিতার বাবা তামিল ও মা পঞ্জাবি। ৫৭ বছর বয়সি অনিতা অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। ২০১৯ সালে ওকভিলে সাংসদ নির্বাচিত হতেই ট্রুডোর মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন তিনি। অনিতা ছাড়াও কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন মেলাইন জলি, ক্রিস্টিয়া ফ্রিল্য়ান্ড, মার্ক কার্নি, ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যাম্পেন,  জর্জ চাহাল সহ আরও অনেকে।
কানাডার প্রধানমন্ত্রী পদের দৌড়ে দ্বিতীয় ভারতীয় হিসাবে রয়েছে কানাডার লিবারেল এমপি জর্জ চাহালের নাম। অনেক সংসদ সদস্য তাঁকে অন্তর্বর্তীকালীন নেতা হিসাবে নিয়োগের সুপারিশ করেছেন। যদি চাহালকে অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচিত করা হয় তবে তিনি প্রধানমন্ত্রীর দৌড় থেকে বাদ পড়বেন। কারণ কানাডার নিয়ম অনুযায়ী অন্তর্বর্তীকালীন নেতারা প্রধানমন্ত্রী পদে নির্বাচনে লড়তে পারেন না। চাহাল, পেশায় একজন আইনজীবী, ক্যালগারি সিটি কাউন্সিলর হিসাবে বিভিন্ন কমিটিতে কাজ করেছেন। চাহাল প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং শিখ ককাসের চেয়ারম্যানও।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড