আমেরিকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায় অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত ডেট্রয়েটের পশ্চিমে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন আটক গ্যাসের পর বিদ্যুতেও দামের ঝাঁকুনি, জনজীবনে প্রভাবের শঙ্কা মিশিগানজুড়ে একই সঙ্গে বন্যা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মিশিগানে ইউএসবি’র বর্ণাঢ্য বৈশাখী উৎসব ২৬ এপ্রিল

কার্ডিফে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০১:১৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০১:১৩:০৩ পূর্বাহ্ন
কার্ডিফে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কার্ডিফ, ৮ জানুয়ারী : বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭৭ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন বাংলাদেশ  ছাত্রলীগ ওয়েলস ইউকের পক্ষ থেকে গতকাল ৭ জানুয়ারি মঙ্গলবার বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে এক আলোচনা সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত হয়েছে। 
ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম এ মালিক এর সভাপতিত্বে এবং ওয়েলস যুবলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা ভিপি সেলিম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ওয়েলস আওয়ামী লীগের সভাপতি ও ওয়েলস ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর, বিশেষ অতিথি হিসেবে ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল,ওয়েলস যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, ওয়েলস যুবলীগের সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সাজেল আহমেদ, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর ও সাসাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওনসহ  আওয়ামী লীগ, যুবলীগ ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
প্রধান অতিথির বক্তব্যে ওয়েলস ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও ওয়েলস আওয়ামী যুবলীগ এর প্রাক্তন সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, বাংলাদেশের স্বাধীনতার পথ রচনায় অনবদ্য অবদান রাখা এবং মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মোৎসর্গকারী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পক্ষ থেকে পাহাড়সম বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সংগঠনের প্রতি গভীর আবেগ ও ভালোবাসা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছে। এজন্য তিনি তাদেরকে হৃদয়ের অন্তস্থল থেকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, সুদীর্ঘ ৭৭ বছর বয়সের ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য কোন দুর্বৃত্তদের কাছে জিম্মি হতে পারেনা। কারণ বাংলাদেশ ছাত্রলীগ আমাদের শিকড়, আমাদের অহংকার,আমাদের আত্মপরিচয়।
ওয়েলস আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এম এ মালিক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের চিন্তা-চেতনার বাতিঘরে প্রজ্জ্বলিত দীপশিখা। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস ও তার নেতৃত্বে পরিচালিত দেশবিরোধী অপশক্তি বাংলাদেশ ছাত্রলীগের উপর দমন-পীড়ন ও  হামলা চালিয়ে তা নিভিয়ে দিতে চায়। কিন্তু এই অশুভ দানবীয় শক্তি জানেনা যে, বাংলাদেশ ছাত্রলীগ অসম সাহসিকতা, বীরত্ব ও অকুতোভয় রক্তের স্রোতধারার উত্তরাধিকার বহনকারী সংগঠন। দেশমাতৃকার প্রয়োজনে ছাত্রলীগের নেতাকর্মীরা জীবন দিতেও কুণ্ঠাবোধ করে না। দেশপ্রেম ও লড়াই-সাংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ এক, অদ্বিতীয় ও অপ্রতিরোধ্য। 
ওয়েলস যুবলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা ভিপি সেলিম আহমদ বলেন, ঐতিহ্যবাহী ছাত্রলীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস বাংলা, বাঙালি, স্বাধীনতা এবং স্বাধিকার আন্দোলনে লড়াই সংগ্রামের ইতিহাস; কলমের জোড়ে কখনো ইতিহাস মুছে ফেলা যায়না। জাতির ক্রান্তিলগ্নে সময়ের তাগিদে গড়ে উঠা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মানেই ১৯৫২ ভাষা আন্দোলন, ছাত্রলীগ মানেই ১৯৬২ শিক্ষা আন্দোলন,ছাত্রলীগ মানেই ১৯৬৬ এর ৬ দফা আন্দোলন, ছাত্রলীগ মানেই ১৯৬৯ এর গনঅভ্যুত্থান, ছাত্রলীগ মানেই ১৯৭০ এর নিবার্চন, ছাত্রলীগ মানেই ১৯৭১ এর মহান স্বাধীনতা, ছাত্রলীগ মানেই ১৯৯০ এর গণআন্দোলন, ছাত্রলীগ মানেই মুক্তি‘ছাত্রলীগ মানেই শক্তি‘ ছাত্রলীগ মানেই শিক্ষা'ছাত্রলীগ মানেই শান্তি', ছাত্রলীগ মানেই প্রগতি' এই সংগঠন কোটিকোটি মানুষের আবেগ অনুভূতি। খবর প্রেস বিজ্ঞপ্তির।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংখ্যালঘু বৈষম্যে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়: জয়ন্তী রায়

সংখ্যালঘু বৈষম্যে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়: জয়ন্তী রায়