আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

বিএনপির ৩১ দফা আগামীর রাষ্ট্রকাঠামো মেরামতের দলিল : কয়েস লোদী

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০২:২২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০২:২২:৫৮ অপরাহ্ন
বিএনপির ৩১ দফা আগামীর রাষ্ট্রকাঠামো মেরামতের দলিল : কয়েস লোদী
সিলেট, ৮ জানুয়ারী : মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা এবং বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ২৭ দফা কর্মসূচির আলোকে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’র রূপরেখা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, বিএনপির ৩১ দফা হচ্ছে আগামী দিনে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দলিল। শুধু প্রচারপত্রটি মানুষের কাছে পৌছালে হবে না যে বিষয়গুলো প্রচার পত্রে উল্লেখ করা হয়েছে সে গুলো মানুষকে বুঝিয়ে বলতে হবে। জনসাধারণকে জানাতে হবে বিএনপির ৩১ দফা দেশকে সুরক্ষিত রাখার একটি দলিল।
সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৪২টি ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় বুধবার (৮ জানুয়ারি) দক্ষিণ সুরমার ২৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মোল্লারগাঁও এলাকার ঘুরে ঘুরে প্রচারপত্র বিতরণ কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে গণতান্ত্রিক শক্তির জয়লাভ প্রয়োজনীতা রয়েছে। আর এই জয়লাভের পর সবার ঐকমত্যের ৩১ দফার আলোকে রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হবে।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মকসুদ আহমদ মেম্বার, জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক এবং মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, এমদাদ হোসেন, শেখ বেলাল আহমদ, জিয়ামঞ্চ সিলেট মহানগরের আহবায়ক মাসুদ আহমদ কবির, তরুণ দল সিলেট জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুহেল, মাছুম আহমদ, জাসাস সিলেট মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার আহমদ বিপুল, তরুণ দল সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আবুল কালাম আজাদ, শেখ আজাদ আহমদ, সেলিম আহমদ, শামীম আহমদ, মাহফুজুর রহমান মুন্না প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ইসলামী সংস্কৃতির মহোৎসব, ১৫ আগস্ট শুরু

মিশিগানে ইসলামী সংস্কৃতির মহোৎসব, ১৫ আগস্ট শুরু