আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

স্বর্গীয় শোভা রানী দাসের আত্মার শান্তি কামনায় শ্রীমদ্ভাগবদ পাঠ ও প্রার্থনা, শনিবার

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১১:৩৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১১:৩৩:৫৬ অপরাহ্ন
স্বর্গীয় শোভা রানী দাসের আত্মার শান্তি কামনায় শ্রীমদ্ভাগবদ পাঠ ও প্রার্থনা, শনিবার
ওয়ারেন, ৮ জানুয়ারী : শিব মন্দির টেম্পল অব জয়ের প্রতিষ্ঠাতা, সুপ্রভাত মিশিগান সম্পাদক মন্ডলীর সভাপতি চিনু মৃধার স্বর্গীয়া মায়ের আত্মার শান্তি কামনায় আগামী শনিবার (১১ জানুয়ারী) বিকেলে শ্রীমদ্ভাগবদ পাঠ ও নাম সংকীর্তনের অয়োজন করা হয়েছে। 
৩১৬৯৬, রায়ান রোডস্থ শিব মন্দিরে ওইদিন বিকেল ৪ টায় বিশেষ পুজা, ৪টা ৩০ মিনিটে শ্রীমদ্ভাগবদ পাঠ ও বিশেষ প্রার্থনা, ৫টা ৩০ মিনিটে নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। পরে প্রসাদ হিসেবে অন্নভোগসহ খাবারের নানা পদ থাকবে আয়োজনে। 
স্বর্গীয় শোভা রানী দাসের আত্মার শান্তি কামনায়  শ্রীমদ্ভাগবত পাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠানে মন্দিরের ভক্তবৃন্দসহ সকল শুভাকাঙ্খিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিনু মৃধা ও তার স্বামী বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা। উল্লেখ্য, সাগিনা সিটির বাসিন্দা চিনু মৃধার মা শোভা রানী দাস গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ঢাকার বিক্রমপুরের ষোলঘর গ্রামে তাঁর জড়দেহ ত্যাগ করেন। এ সময় তাঁর  বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স