আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

ঢাকায় অস্থায়ী আদালত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৫:০৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৫:০৭:১৪ পূর্বাহ্ন
ঢাকায় অস্থায়ী আদালত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ঢাকা, ৯ জানুয়ারী : রাজধানীর বকশী বাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। এজলাসের সবকিছু পুড়ে যাওয়ায় বিচারকাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ওই মাঠে অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।
রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের আগুনে পুড়ে যাওয়া কক্ষ পরিদর্শন করেছেন বিডিআর বিদ্রোহ মামলার বিচারক। বললেন, এখানে বর্তমানে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। পরবর্তী দিন ও স্থান পরে জানানো হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল আজ। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না।
বকশীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হোসেন জানান, আগুনের খবরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এলেও কোনো কাজ করতে পারেনি। কারণ, প্রধান দুটি ফটক তালাবদ্ধ ছিল। আগুনে কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়েছে। ওসি বলেন, আলিয়া মাদরাসা প্রাঙ্গণ তো অনেক বড়, দুটি গেট তালাবদ্ধ ছিল। বাইরে ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। আজ ভোরে অন্ধকারের মধ্যে কে বা কারা আদালতের একটি কক্ষে আগুন দিয়েছে সেটি জানা যায়নি। ফায়ার সার্ভিসকে কোনো কাজ করতে দেওয়া হয়নি।
ওসি বলেন, পুলিশ আলিয়া মাদরাসার ভেতরে অবস্থান করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ সতর্ক রয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পৌঁছেছে সেনবাহিনীর একটি দল।এদিকে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে আজ সকাল থেকে মাদ্রাসার সামনের সড়কে অবস্থান নেয় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।
এদিকে আগুনের ঘটনা জানাজানি হওয়ার পর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক সকাল সাড়ে দশটায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী পারভেজ হোসেন। তারা জানান, পরিদর্শন শেষে বিচারক আজকের মত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন। 
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন বলেন, এখানে আজকে আদালতের কার্যক্রম পরিচালনা করার মতো পরিবেশ নেই। সঙ্গত কারণে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের দুই আইনজীবী পক্ষকে ডেকে বিচারক নির্দেশনা দিয়েছেন আজকের মতো আদালতে কার্যক্রম মুলতবি। 
তিনি আরও বলেন, আগামীতে এখানে আদৌ আদালত বসবে কিনা সে সিদ্ধান্ত পরে হবে। তাই আমরা উভয় পক্ষের আইনজীবীরা এখান থেকে চলে যাচ্ছি। পরবর্তী নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে শুনানি কার্যক্রমে আমরা অংশ নেবো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি

কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি