আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য

জাকিরের ব্যাটে টানা দ্বিতীয় জয় পেলো সিলেট

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৪:০২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৪:০২:৫০ অপরাহ্ন
জাকিরের ব্যাটে টানা দ্বিতীয় জয় পেলো সিলেট
সিলেট, ১২ জানুয়ারী : চলতি বিপিএলের ১৭তম ম্যাচে রোববার খুলনাকে ৮ রানে হারিয়েছে সিলেট। ১৮৩ রানের লক্ষ্যে ৯ উইকেটে ১৭৪ রানে আটকে যায় খুলনা। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালকে হারিয়ে পরাজয়ের বৃত্ত থেকে সিলেট বের হয় জাকিরের ব্যাটে ভর দিয়েই। এদিনও সিলেটের জয়ে নায়ক এই কিপার ব্যাটার। ৪৬ বলে ৭৫ রানের হার না মানা ইনিংস এসেছে তার ব্যাট থেকে।
লক্ষ্য তাড়ায় কোনো সময়ই জয়ের পথে ছিল না খুলনা। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ১৯ রান, হাতে ছিল তিন উইকেট। তানজিম হাসান সাকিবের করা সেই ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে কিছুটা সম্ভাবনা জাগান আবু হায়দার। পরের বলে তিনি হন ক্যাচ আউট। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনও রান আউট হলে হয় সব সম্ভাবনা শেষ হয়।
পাওয়ার প্লের মধ্যে তিন উইকেট হারানোর পর শেষের ব্যাটারদের জন্য কাজ কঠিন করে দিয়ে যান উইলিয়ান বসিসতো ও মেহেদি হাসান মিরাজ। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি তারা। চতুর্থ উইকেটে তাদের ৩৩ বলের জুটি থেকে আসে কেবল ৩৪ রান। অধিনায়ক মিরাজ আউট হন ১৪ বলে ১৫ রান করে। ওপেনার উইলিয়াম ৪৩ রান করতে খেলেন ৪০ বল। শেষ দিকে তাই মোহাম্মদ নেওয়াজ (১৮ বলে ৩৩), অঙ্কন (১৬ বলে ২৮), আবু হায়দারদের (৬ বলে ১৪) প্রচেস্টায় ব্যবধার কমলেও হার এড়ানো যায়নি। সিলেটের রুয়েল মিয়া ৪ ওভারে ২৮ রানে ২ উইকেট নিয়ে সফলতম বোলার। দুটি করে নেন তানজিম ও রিচ টপলিও। দুজনেই খরচ করেন ৪ ওভারে ৪৫ রান করে। এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক সিলেট। স্কোর বোর্ডে ১৫ রান উঠতেই ২ উইকেট হারায় তারা। রাকিম কর্নওয়াল ৪ ও জর্জ মুনসি ২ রানে ফিরেন।
শুরুর চাপে পাওয়ার প্লেতে মাত্র ২১ রান সংগ্রহ করে সিলেট। পাওয়ার প্লে শেষ হবার পর রানের গতি বাড়ান সিলেটের আরেক ওপেনার রনি তালুকদার ও উইকেটরক্ষক জাকির হাসান। এতে ১০ ওভার শেষে ৬৫ রান পায় সিলেট। ১৩তম ওভারে দলের রান ১’শতে নিয়ে যান রনি ও জাকির। ছক্কা মেরে ২৯তম বলে টি-টোয়েন্টিতে নবম হাফ-সেঞ্চুরি করেন জাকির। অন্যদিকে চার মেরে ৩৯ বলে ১৩তম হাফ-সেঞ্চুরির দেখা পান রনি। ১৫তম ওভারে রনিকে শিকার করে খুলনাকে ব্রেক-থ্রু এনে দেন খুলনার পেসার আবু হায়দার। ৫টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৫৬ রান করেন রনি। ভাঙে তৃতীয় উইকেটে জাকিরের সাথে তার ৬২ বলে ১০৬ রানের জুটি।
দলীয় ১২১ রানে রনি ফেরার পর অ্যারন জোন্সকে নিয়ে ১১ বলে ২৯ এবং অধিনায়ক আরিফুল হকের সাথে ২২ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জাকির। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় সিলেট। জাকির ৪৬ বলে ৩টি চার ও ৬টি ছক্কার সহায়তায় অপরাজিত ৭৫ রান করেন। ৩টি ছক্কায় জোন্স ২০ এবং ১টি করে চার-ছক্কায় ১৩ বলে অনবদ্য ২১ রান করেন আরিফুল। আবু হায়দার ও জিয়াউর রহমান ২টি করে উইকেট নেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান

সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান