আমেরিকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প

ওয়ারেনে এমআই-বিএডিসির বোর্ড সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৪:০৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৪:৫৭:২৯ অপরাহ্ন
ওয়ারেনে এমআই-বিএডিসির বোর্ড সভা অনুষ্ঠিত
 ওয়ারেন, ১২২ জানুয়ারী : মিশিগান বাংলাদেশি-অ্যামিরিকান ডেমোক্রেটিক ককাসের (এমআই-বিএডিসি) বোর্ডের এক গুরুত্বপুর্ন সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ শে ফেব্রুয়ারী মিশিগান ডেমেক্রেটিক পার্টির স্টেইট কনভেনশন ও নির্বাচনকে ঘিরে গতকাল শনিবার দুপুরে ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে এক সভায় মিলিত হন বিএডিসি নেতারা। সভায় এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদ, বোর্ড অব স্টাস্টি ও বিভিন্ন কনগ্রেশনাল ডিস্ট্রিকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী যোগ দিয়ে বক্তব্য রাখেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক স্টেইট সেনেটর কার্টিস হার্টেল। কার্টিস ২০২৪ সালের নির্বাচনের পরাজয় থেকে শিক্ষা নিয়ে দলকে আরো সুসংগঠিত করার প্রতিশ্রুতি দেন। তিনি সকল বর্ন ও কমিউনিটির ইস্যু নিয়ে কাজ করবেন বলে ঘোষনা দেন। 
সভায়  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমআইবিএডিসির প্রতিষ্ঠাতা ও মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির বর্তমান ভাইস চেয়ারম্যান ড. শাহীন নাজমুল হাসান। তিনি আসন্ন মিশিগান ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাচনে কার্টিস হার্টেল পরিষদ থেকে গুরুত্বপুর্ন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। ড. শাহীন সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন। 
এমআই-বিএডিসির প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান বাহার এর সভাপতিত্বে, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাদেকুর রহমান সুমন ও সেক্রেটারি জেনারেল কাউসার মাশকুরের সঞ্চালনায় বোর্ডের এই সভায় আসন্ন মিশিগান স্টেইট কনভেনশন ও নির্বাচন সামনে রেখে সদস্য সংগ্রহ ও নবায়ন নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় এম-আই বিএডিসির নেতৃবৃন্দ ড. শাহীন ও কার্টিস হার্টেল পরিষদকে জয়যুক্ত করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় ড. শাহীনের নিরলস প্রচেষ্টায় আমেরিকার মুল ধারার রাজনীতিতে মিশিগান বাংলাদেশী আমেরিকান কমিউনিটিকে সম্পৃক্ত করার বিশেষ অবদানের কথা স্মরন করে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর ও এমআই বিএডিসির প্রাক্তন সভাপতি মুহিত মাহমুদ, বিএডিসির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক কাউন্সিলর নাঈম চৌধুরী, এমআই বিএডিসির ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আহাম্মেদ, ভাইস প্রেসিডেন্ট বকুল তালুকদার, বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. জাকিরুল হক টুকু, ড. মোহাম্মদ আজিম ও মন্জুর শাফি এলিম, কোষাধ্যক্ষ কাউসার দেওয়ান, এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারী সাব্বির আহাম্মদ, সেক্রেটারী জিয়াউদ্দিন জয়, সেক্রেটারী হাসিব ভুঁইয়া, সেক্রেটারী বাবুল মিয়া, সেক্রেটারী আরিফ নাগর, ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান আজিজ চৌধুরী, সেক্রেটারী দেলোয়ার আনসার, কো: চেয়ারম্যান মোস্তাক চৌধুরী, কো: চেয়ারম্যান আবুল আজাদ, কো: চেয়ারম্যান মো. খালেদ ও কো: চেয়ারম্যান লুৎফর রহমান, উপদেষ্টা চৌধুরী ইবনে কামাল, উপদেষ্টা হাফিজ রহমান, উপদেষ্টা ফখরুল ইসলাম বাচ্চু, উপদেষ্টা মানুন খান, উপদেষ্টা মো. শাহজাহান হিটলার, মিডিয়া সেক্রেটারী তোফায়েল রেজা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত