আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা
শোভা রানী দাসের আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠানে ড. দেবাশীষ মৃধা

পৃথিবীতে চিরকালের জন্য আমাদের চেতনা আত্মা বেঁচে থাকে

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১২:৫৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১০:০১:৪৩ পূর্বাহ্ন
পৃথিবীতে চিরকালের জন্য আমাদের চেতনা আত্মা বেঁচে থাকে
ওয়ারেন, ১৩ জানুয়ারী : শিব মন্দিরের প্রতিষ্ঠাতা, সুপ্রভাত মিশিগানের সম্পাদক মন্ডলীর সভাপতি চিনু মৃধার মা স্বর্গীয় শোভা রানী দাসের আত্মার শান্তি কামনায় বিশেষ পুজা, শ্রীমদ্ভাগবদ পাঠ, নাম সংকীর্তন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ জানুয়ারী) বিকেলে মিশিগান রাজ্যের ওয়ারেন সিটির মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠানের শুরুতে বিশেষ পূজায় পৌরহিত্য করেন মন্দিরের প্রধান প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু। পরে একযোগে গীতাপাঠে অংশ নেন মন্দিরের প্রধান প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু, আশুতোষ চৌধুরী, স্বদেশ রঞ্জন সরকার, অজিত দাশ, রাখি রঞ্জন রায়, চিন্ময় আচার্য্য, জিতেন গোপ, প্রার্থনা পাল সহ আরও অনেকে। প্রার্থনা সভায় উপস্থিত সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন শোভা রানী দাসের জামাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা।

তিনি বলেন, কেউ কখনও চলে যেতে পারে না। জীবনের সবচেয়ে অনিবার্য সত্য হল মৃত্যু। এখান থেকে কারো নিস্তার নেই, জন্মালে মৃত্যু ঘটবেই। কিন্তু আত্মার কোন মৃত্যু নেই, আমার শ্বাশুড়ী মা আজ আর আমাদের মাঝে নেই। আমরা এই সময়ের সমুদ্রে পাড়ি দিয়ে আমাদের নিজস্ব অস্তিত্ব এবং চির পরিচিত জীবন ছেড়ে চলে যাই। কিন্তু আমাদের এমন জিনিষ আছে, যা চলে যেতে পারেনা। আমাদের প্রজ্ঞা চেতনা বেঁচে থাকে এই পৃথিবীতে। আমাদের শরীরটা চলে যায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে চিরকালের জন্য আমাদের চেতনা আত্মা বেঁচে থাকে। তাই আমার শ্বাশুড়ী মাও মৃত্যুর পরে কোন না কোন জায়গায় বেঁচে আছেন । তিনি বলেন, আমরা ভাবছি উনি চলে গেছেন, কিন্তু উনি চলে যাননি। 
শ্বাশুড়ীর স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাদের সংসারে বিশেষ করে দিপাদের সংসারে তিনি ছিলেন কেন্দ্রবিন্দু। উনাকে কেন্দ্র করে সমস্ত সংসার-টা গড়ে উঠেছে। প্রতিটি মাকে কেন্দ্র করে একটি সংসার গড়ে উঠে। ঠিক তেমনি ভাবে উনি জানতেন কোথায় কি হচ্ছে। যদিও মনি হতো উনি কিছু জানেননা, বুঝেন না। আমাদের কাছে যখন আসতেন সব কিছু দেখতেন খুব গভীরভাবে এবং আমাদের সেই ভাবে পরিচালনা করতেন। আমি সেই আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 

চিনু মৃধা  বলেন, আমার মা সহজ সরল একজন গৃহিনী ছিলেন, তাঁর কোন কমপ্লেইন ছিল না। তিনি সব কিছু পরিচালনা করতে পারতেন, খুবই বুদ্ধিমতি ও সংসারী মহিলা ছিলেন। এই যে আমরা বিদেশে চলে এসেছি, একবারও মা বলেনি যে তোরা বিদেশে থাকিস না, চলে আয়, বললে হয়তো আমরা চলে যেতাম। এই যে আমরা ভাল আছি, সুখে আছি নীরবে নিশ্চিন্তে আছি, সিকিউরড প্লেজে আছি এটা ভেবেই সারাজীবন আমাদের জন্য প্রার্থনা করে গেছেন। এবং আমরাও সেই মূল্য তাকে দেবার চেষ্টা করেছি। আমার মা তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের সকলের মাঝে আজীবন বেঁচে থাকবেন। তিনি বলেন, আমার মায়ের আত্মার জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন। তিনি প্রচন্ড ঠান্ডা ও বরফের মধ্যে এই আয়োজনে অংশগ্রহনের জন্য সকলকে ধন্যবাদ জানান। পরে বিশেষ প্রার্থনা ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুশতাধিক ভক্ত সমবেত হন। সবশেষে অনুষ্ঠানে আগত দুই শতাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় দারুণ সুস্বাদু নিরামিষের নানা পদ।

উল্লেখ্য, সাগিনা সিটির বাসিন্দা চিনু মৃধার মা শোভা রানী দাস গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ঢাকার বিক্রমপুরের ষোলঘর গ্রামে তাঁর জড়দেহ ত্যাগ করেন। এ সময় তাঁর  বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”