আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প
শেষ হল বিপিএলের সিলেট পর্ব

চিটাগং কিংস ও রংপুর রাইডার্সের জয়

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৩:৪১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৩:৪৮:৪৪ অপরাহ্ন
চিটাগং কিংস ও রংপুর রাইডার্সের জয়
সিলেট, ১৩ জানুয়ারী : শুরুতে পারভেজ হোসেন ইমনকে হারিয়েও মনোবল হারায়নি চিটাগাং কিংস। উসমান খান ও গ্রাহাম ক্লার্কের জুটি তাদের গড়ে দেয় ভিত। শেষে হায়দার আলির ঝড়ে চিটাগাং পায় বড় সংগ্রহও। ওই রান তাড়ায় নেমে সিলেট স্ট্রাইকার্সের টপ অর্ডারে ব্যর্থতার পর জর্জ মানজি ও জাকের আলির চেষ্টা ব্যর্থই হয়েছে। বিপিএলের ম্যাচে আজ সিলেটকে ৩০ রানে হারিয়েছে চিটাগাং কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করে চিটাগাং।
ওই রান তাড়ায় নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানের বেশি করতে পারেনি সিলেট। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় চিটাগাং কিংস।
১০ বলে স্রেফ ৭ রান করে আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসের জায়গায় নেওয়া হয় তাকে। আগের দিন লিটন সেঞ্চুরি করলেও ব্যর্থ হন ইমন।  
তাকে হারালেও চিটাগাংকে পথ হারাতে দেননি উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। তাদের দুজনের জুটিতে ৩৯ বলে আসে ৬৮ রান। আরিফুল হকের বলে ক্যাচ তুলে দিয়ে উসমান আউট হলে এই জুটি ভেঙে যায়। ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন তিনি। গ্রাহাম ক্লার্কও সেঞ্চুরি তুলেই ফেরেন। ৩৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন তিনি। শেষদিকে ১৯ বলে ২৮ রান করেন মিঠুন। ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করেন হায়দার আলি। রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি সিলেট। পাওয়ার প্লের ভেতরই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। ইনিংসের দ্বিতীয় বলেই নাবিল সামাদের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন পল স্টার্লিং। ৯ বলে ৭ রান করে আরেক ওপেনার রনি তালুকদার উইকেটের পেছনে ক্যাচ দেন। ১৯ বলে ২৫ রান করে আউট হয়ে যান জাকির হাসানও। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন জর্জ মানজি।  
অ্যারন জোন্সের সঙ্গে ৩১ বলে ২২ রানের জুটির পর জাকের আলি অনিককে নিয়ে কনের ২৮ বলে ৬২ রান। হাফ সেঞ্চুরির পর অবশ্য ফিরে যান তিনি। ৩৭ বলে ৪ চার ও সমান ছক্কায় ৫২ রান আসে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে চেষ্টা চালালেও জয় এনে দিতে পারেননি। ২৩ বলে ৪৭ রান করেন তিনি। দিনের অপর ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএল সিলেট শেষ পর্বে রংপুর রাইটার্স ৮ রানে জয়লাভ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ