আমেরিকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল

মনরো কাউন্টির বাড়িতে ঢুকে নিউইয়র্কের নগ্ন ব্যক্তি গ্রেফতার

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৪:৩৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৪:৩৭:৫১ অপরাহ্ন
মনরো কাউন্টির বাড়িতে ঢুকে নিউইয়র্কের নগ্ন ব্যক্তি গ্রেফতার
নিউপোর্ট, ১৪ জানুয়ারী : নগ্ন অবস্থায় একটি বাড়িতে ঢুকে বাড়ির মালিককে লাঞ্ছিত করার অভিযোগে নিউইয়র্কের ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মনরো কাউন্টি শেরিফের ডেপুটিরা। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিউপোর্টের ব্র্যান্ডন রোডের কাছে সোয়ান ক্রিক রোডের ৮৮০০ ব্লকের একটি ব্যবসা প্রতিষ্ঠানে নগ্ন এক ব্যক্তির ঢোকার চেষ্টা করছে এমন খবরে মনরো কাউন্টি শেরিফের ডেপুটিরা ৯১১ এ একাধিক কল পেয়েছিলেন। কল করা ব্যক্তিরা জানান, ওই ব্যক্তি অদ্ভুত আচরণ এবং অদ্ভুত সব কথা বলছিলেন। দুই ডেপুটি ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেন। ঠিক তখন তারা ল স্ট্রিটের এক মাইলের তিন-দশমাংশ দূরে এক বাসিন্দার কাছ থেকে একটি বাড়িতে আক্রমণের বিষয়ে কল পান। ফোনকারী জানিয়েছেন যে ওই ব্যক্তির বর্ণনার সঙ্গে মিল রেখে এক ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে এবং মুখোমুখি হলে তাকে মারধর করে। ডেপুটিরা ওই বাড়িতে পৌছুলে সন্দেহভাজন হামলাকারী বাড়ি থেকে বের হয়ে যায় এবং তাদেরকে দেখে  আবার ওই বাড়িতে ফিরে যায়। পুলিশ জানিয়েছে, এ সময় বাড়ির মালিক দরজা বন্ধ রাখার চেষ্টা করেন। কিন্তু সন্দেহভাজন জোরপূর্বক পুনরায় বাড়িতে প্রবেশ করে ভুক্তভোগীকে আবার মারধর করে। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নেওয়ার চেষ্টা করার সময় ডেপুটিদের সাথে লড়াই করে। ডেপুটিরা তাকে বশীভূত করে এবং বাড়িতে আক্রমণ, প্রতিরোধ/বাধা /পুলিশকে আক্রমণ করা এবং অশালীন এক্সপোজারের জন্য গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি মনরো কাউন্টি কারাগারে রয়েছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি