আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

সিলেটে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মতবিনিময় 

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ১০:৩৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ১০:৩৮:১৭ অপরাহ্ন
সিলেটে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মতবিনিময় 
সিলেট, ১৪ জানুয়ারী :  সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম -সেবা। আজ (১৪ জানুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ আল হামরা শপিং সিটির নূরানী জুয়েলার্সে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার এবং চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণ উদ্ধার করার জন্য পুলিশ কমিশনারের সহযোগিতা কামনা করেছেন। ব্যবসায়ীরা জানান, মার্কেটের সামনের রাস্তায় হকারদের উপস্থিতির কারণে তারা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না, ফলে তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া শহরের মার্কেট সমূহের সামনে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবৈধ সিএনজি দাঁড়িয়ে থেকে যানজট সৃষ্টি করছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পুনরায় চালু করতে তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পুলিশ কমিশনার বলেন, চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যহত আছে। ইতোমধ্যে চোরদের সনাক্ত করা হয়েছে এবং অতিদ্রুত তাদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি ব্যবসায়ীদের মার্কেটে এবং দোকানে আধুনিক মানের ক্যামেরা, বিশেষত থ্রি সিক্সটি ডিগ্রী ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করেছেন। হকার উচ্ছেদ নিয়ে পুলিশ কমিশনার ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন এবং চূড়ান্তভাবে হকার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন। এছাড়া, সিলেট শহরের রাস্তার যানজট নিরসন, ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। সভায় সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা

হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা