আমেরিকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু মেডিকেল রিপোর্টে ‘চমৎকার  স্বাস্থ্যের’ অধিকারী ট্রাম্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি ‘মানুষে বিনিয়োগেই টেকসই উন্নয়ন সম্ভব’- মেয়র শেফিল্ড প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার ব্রাইটন টাউনশিপে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তায় আটলান্টিক সিটিতে উৎসবমুখর ঈদ উদযাপন মেট্রো ডেট্রয়েটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা বার্ষিক আতশবাজি ঘিরে কিশোর কারফিউ বাড়াতে চায় ডেট্রয়েট মিশিগানের সড়কে গাড়ির ধাক্কায় দুই নির্মাণকর্মী নিহত গ্র্যান্ড র‍্যাপিডসে ট্রেনের ধাক্কায় নারী নিহত সায়ো টাউনশিপের ওভারপাস থেকে ফ্রিওয়েতে লাফ দিয়ে নারীর মৃত্যু ডিয়ারবর্নে ১০০তম মেমোরিয়াল ডে প্যারেড, শহীদদের প্রতি শ্রদ্ধা উডহেভেনে ৬৫ মিলিয়ন ডলারের প্রকল্পে রেল ক্রসিংয়ে বড় পরিবর্তন পন্টিয়াকে শোবার ঘরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
সরওয়ার সভাপতি, জুবায়ের সাধারণ সম্পাদক 

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০১:০৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০১:০৮:২৬ অপরাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
সিলেট, ১৭ জানুযারী : সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল ও সাধারণ সম্পাদক পদে জুবায়ের বখত জুবের বিজয়ী হয়েছেন। তারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল থেকে ভোট গণনা শুরু হয়ে রাতভর গণনা শেষে শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। এসময় তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার এম. আব্দুল করীম আকবরী ও জামিল আহমদ।আইনজীবী সমিতির ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৫ জন প্রার্থী। সভাপতি পদে বিজয়ী হয়েছেন সিলেট মহানগরের ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল পেয়েছেন ৭৭০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা এটিএম ফয়েজ ৬৫৮ ভোট পেয়েছেন। সিনিয়র সহসভাপতি পদে আওয়ামী লীগ নেতা জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) সর্বোচ্চ ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জোছনা ইসলাম (৩৫৫), আলী হায়দার (২৩৩), সৈয়দ ফেরদৌস (২১৩) ভোট পেয়েছেন। সহসভাপতি-২ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী জুলাই-আগস্টের দায়েরকৃত মামলার আসামি মোহাম্মদ মোখলিসুর রহমান। তিনি সর্বোচ্চ ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সোহেব আহমদ (৩৮২), আব্দুল হান্নান (৩৭৮) ও আফরোজ আহমদ (৬৪) ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের বখত জুবের ৩০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগপন্থী গোলাম রাজ্জাক (৫৮), বিএনপি পন্থী জোহরা জেসমিন (২৪), বামপন্থী দেলোয়ার হোসেন দিলু (২৮৫), আওয়ামী লীগপন্থী মাসুদুর রহমান মুন্না (৪৮), আওয়ামী লীগপন্থী মমিনুর রহমান টিটু (২৭৯), জামায়াতপন্থী আজিম উদ্দিন (১৮৪) ও বিএনপিপন্থী মশরুর চৌধুরী শওকত (২৪২) ভোট পেয়েছেন।সিনিয়র যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগপন্থী ওয়াহিদুর রহমান চৌধুরী ৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী ইকবাল আহমদ (৪৭৮) ও বিএনপিপন্থী তাজ রিহান জামান (২৩৬) ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদকের ২ পদে বিএনপিপন্থী রব নেওয়াজ রানা ৪২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী আমিনুর রব চৌধুরী (১৫১), আওয়ামী লীগপন্থী কানন আলম (২৮৩), বিএনপিপন্থী সেবা বেগম (৩৫), বিএনপিপন্থী তানভীর আক্তার খান (২২২), জনতা পার্টির তাহামিনুল ইসলাম খান (২০২) ভোট পেয়েছেন।
এছাড়াও সমাজ বিষয়ক সম্পাদক পদে মিজানুর রহমান চৌধুরী, সহ সমাজ বিষয়ক সম্পাদক হাছান তারেক, লাইব্রেরী সম্পাদক হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার পদে ছয়ফুল আলম, সহকারী নির্বাচন কমিশনার পদে আব্দুলাহ আল হেলাল ও কাওছার জুবায়ের, সহ সম্পাদক ৩টি পদে ইমাদ উদ্দিন মোহাম্মদ ইমদাদ, এডভোকেট আহমেদ সাহেল এবং কাউছার আহমদ বিজয়ী হয়েছেন।
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদের বিপরীতে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ীরা হলেন- অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন, এ.এস.এম. আব্দুল গফুর, এ.কে.এম. ফখরুল ইসলাম, মো. জামিলুল হক জামিল, আব্দুল মালিক, কল্যাণ চৌধুরী, আশিক উদ্দিন (আশুক), জুবের আহমদ খান, আবু মো. আসাদ, মো. আলীম উদ্দিন এবং মো. ছয়ফুল হোসেন নির্বাচিত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেট পুলিশের ঈদ পুনর্মিলনী, প্রশাসন-রাজনীতির মিলনমেলা

সিলেট পুলিশের ঈদ পুনর্মিলনী, প্রশাসন-রাজনীতির মিলনমেলা