আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে সিলেটে মিফতাহ্ সিদ্দিকীর ব্যতিক্রমী উদ্যোগ

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ১০:২৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ১০:২৯:৩৬ অপরাহ্ন
শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে সিলেটে মিফতাহ্ সিদ্দিকীর ব্যতিক্রমী উদ্যোগ
সিলেট, ১৯ জানুয়ারী : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষনা দিয়ে সম্মূখসমরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি শুধু স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগই নেননি, বরং সেই লক্ষ্য নিয়ে প্রত্যন্ত অঞ্চল ঘুরে কাজ করেছেন। তিনি সার্ক গঠন করার পাশাপাশি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেয়ার কারনেই হয়তো তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল। তাই শহীদ জিয়ার জীবনাদর্শ আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
রোববার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সালেহ আহমদ খছরুর সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর সাজেদুল করিম।
 আলোচকের বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর সাজেদুল করিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওয়ান্ডার অব দ্যা ওয়ার্ল্ড ছিলেন। তিনি জাতির জন্য জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। বিএনপি যতদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে থাকতে তত দিন বাংলাদেশ সঠিক পথে থাকবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তা শেখ মুজিবুর রহমানও স্বীকার করেছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, মিফতাহ সিদ্দিকী একটি সময়োপযোগী আয়োজন করেছেন। তাকে ধন্যবাদ জানাই। জিয়াউর রহমান সফল সৈনিক ছিলেন। ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান নিরাপদে দেশ ছাড়েন। তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। এই ইতিহাস মুছে ফেলার অনেক চেষ্টা করেছে আওয়ামী লীগ। তবে তা মুছে ফেলা সম্ভব নয়। জিয়াউর রহমান সফল রাষ্ট্রনায়কও ছিলেন।
সমাপনী বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, ২৫শে মার্চের ভয়াবহ গণহত্যা শুরু হওয়ার পর ২৬ শে মার্চ প্রত্যুষে মেজর জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়ে জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। শহীদ জিয়া যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিএনপি গঠন করেছিলে, আমরা যদি সেই চেতনাকে ধারন করে আগামী ১১ বছর অর্থাৎ শহীদ জিয়ার জন্মশতবর্ষ পর্যন্ত কাজ করি তাহলে এই দেশ সত্যিকারার্থে শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি সুদিপ রঞ্জন সেন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুমকুম প্রমূখ। শুরতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৩৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কাজি মুহিব।
অনুষ্ঠানে ৫শত ৩০ জন শিক্ষার্থীদের হাতে হাতে অনুষ্ঠানের অতিথিবৃন্দকে নিয়ে শিক্ষা উপকরণ সামগ্রী ও প্রায় দেড় হাজার মানুষের মধ্যে খাবার পৌঁছে দেন মিফতাহ সিদ্দিকী। এসময় শিক্ষা উপকরণ পেয়ে উল্লাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ