আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ওয়াশিংটনে শেখ হাসিনা : বিএনপি-জামায়াত দেশে-বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৩ ০১:২০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৩ ০১:২০:৫৬ পূর্বাহ্ন
ওয়াশিংটনে শেখ হাসিনা : বিএনপি-জামায়াত দেশে-বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে
ওয়াশিংটন, ০৩ মে : স্বাধীনতাবিরোধী, খুনি ও অগ্নিসন্ত্রাসীরা আর যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার (০২ মে) ওয়াশিংটনে হোটেল রিজ কার্লটনে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তথাকথিত আন্দোলনের নামে ২০১৩-১৫ সালে বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এবং রাস্তার পাশের হাজার হাজার গাছ ধ্বংস করেছে। তিনি দেশবাসীকে স্মরণ করিয়ে দেন যে, বিএনপি-জামায়াত চক্র দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এবং আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করে আবারও উন্নয়নের মহাসড়কে তুলেছে। বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি, বলেন প্রধানমন্ত্রী।
 তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। তারা (বিএনপি-জামায়াত) ডিজিটাল বাংলাদেশের হাতিয়ার ব্যবহার করে আমাদের বিরুদ্ধে দেশে-বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে। সেই অপপ্রচারে কেউ কান দেবেন না। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, দেশবাসীকে আবারও স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে মাথা উঁচু করে এবং যথাযথ মর্যাদা বজায় রেখে বিশ্বব্যাপী চলাফেরা করতে হবে। বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, তার সরকার অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ প্রতিটি খাতের উন্নয়ন নিশ্চিত করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় এটা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সূত্র : বাসস

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল