আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

পন্টিয়াকের থেমে থাকা গাড়ি, সাইনবোর্ড ও গাছের সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৩:৫৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৩:৫৭:৫৯ অপরাহ্ন
পন্টিয়াকের থেমে থাকা গাড়ি, সাইনবোর্ড ও গাছের সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তি নিহত
পন্টিয়াক, ২০ জানুয়ারী : শুক্রবার রাতে একটি গাড়ি, রাস্তার সাইনবোর্ড ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে পন্টিয়াকের সাউথ ফ্রান্সিস ও সাউথ স্যানফোর্ড স্ট্রিটের কাছে অবার্ন রোডে এ দুর্ঘটনা ঘটে। 
প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২১ সালের শেভ্রোলেট ব্লেজার চালানো ৬৯ বছর বয়সী পন্টিয়াক নারী সাউথ স্যানফোর্ড স্ট্রিটে লাল ট্রাফিক লাইটের জন্য পূর্বমুখী অবার্ন অ্যাভিনিউতে থামেন। এ সময়, ২০২৩ সালের একটি ডজ রাম পিকআপ ট্রাক, যেটিও অবার্নের পূর্ব দিকে যাচ্ছিল, সেটি থেমে থাকা চেভিকে ধাক্কা মারে। পরে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা ছেড়ে একটি ক্রসওয়াক সিগন্যাল পোস্ট ও একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের মাঠে এসে থামে। শেরিফের অফিসের ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছে  আহত ব্যক্তিকে খুঁজে পায় এবং চিকিৎসকরা ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 
তদন্তকারীরা জানিয়েছেন, পিকআপটি চালাচ্ছিলেন যে ব্যক্তি সিট বেল্ট পরেননি। তারা আরও বলেছে যে ড্রাগ এবং অ্যালকোহল দুর্ঘটনার কারণ বলে মনে হচ্ছে না। গোয়েন্দাদের অনুমান, ওই ব্যক্তির শারীরিক সমস্যা থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, চেভির চালক তার সিট বেল্ট পরেছিলেন এবং তিনি আহত হননি।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী