আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

মাধবপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ১০:৩০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ১০:৩০:২৯ অপরাহ্ন
মাধবপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা
মাধবপুর, (হবিগঞ্জ) ২০ জানুয়ারী : বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর শাখার যৌথ আয়োজনে সোমবার বিকেলে মাধবপুর উপজেলা মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ধর্মঘর ইউপি সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা  বিএনপির সাবেক সভাপতি মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বক্তব্য রাখেন,মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, সেক্রেটারি আলা উদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান প্রমূখ। 
প্রধান অতিথি সৈয়দ মোঃ শাহজাহান বলেন ,শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশ গঠনে অতুলনীয় ভুমিকা রেখেছেন। দেশের মানুষের হৃদয়ে শহীদ রাষ্টপতির নাম লেখা রয়েছে। কিন্তু বিগত আওয়ামীলীগ সরকার ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে খাটো করতে চেয়েছিল। জনরোষ এখন তারা দেশ থেকে বিতাড়িত। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। দেশে যত তাড়াতাড়ি নির্বাচন হবে জাতির জন্য মঙ্গল। কারন পরাজিত অপশক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। বিগত ১৭ বছর দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন মানুষ ভোট দিতে মুখিয়ে রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে দেশে লাখো কোটি জনতা অপেক্ষা করছেন। সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই