আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ১০:৪৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ১০:৪৫:০১ অপরাহ্ন
পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত
ঢাকা, ২০ জানুয়ারি : পুলিশ আয়রন, র‍্যাব অলিভ ও আনসার গোল্ডেন হুইট রঙের পোশাক। পুলিশ, র‍্যাব এবং আনসারের পরিবর্তিত পোশাক চূড়ান্ত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৮টি পোশাকের মধ্যে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রংয়ের পোশাক চূড়ান্ত করা হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে ‘আয়রন’। র‍্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রংয়ের এবং আনসারের পোশাকের রং হচ্ছে ‘গোল্ডেন হুইট’। পুলিশ, র‍্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ, র‍্যাব এবং আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে এবং নির্ধারণ হয়ে গেছে। তিনটি পোশাক সিলেক্ট করা হয়েছে এখন আস্তে আস্তে পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে।
তিনি আরও বলেন, এটা বাস্তবায়ন হবে আস্তে আস্তে, একসাথে তো আর সব করা যাবে না। পোশাকের সাথে সাথে মন মানসিকতা সব কিছুর পরিবর্তন হতে হবে। আমি বারবার একটা কথা বলি আপনারা সবচেয়ে একটা বিষয় যোগ দেবেন সেটা হল দুর্নীতি। আপনার যদি দেশ থেকে দুর্নীতি দূর করতে পারেন তাহলে অনেক সমস্যারই সমাধান হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠে। শেষ পর্যন্ত র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মাধবপুরে সড়কের পাশে ৭ হাজারের বেশি তালবীজ রোপণ

মাধবপুরে সড়কের পাশে ৭ হাজারের বেশি তালবীজ রোপণ