আমেরিকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায়

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড প্রদান

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ১১:০৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ১১:০৭:০৫ অপরাহ্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড প্রদান
লন্ডন, ২০ জানুয়ারী : ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন ইসি কমিটির অভিষেক এবং যুক্তরাজ্যের গুণী, মেধাবী সাংবাদিকদের সৃজনশীল কাজের  সম্মাননা স্বরুপ  ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার (১৯ জানুয়ারি ) বিকেলে লন্ডনের একটি হলে মিডিয়া ব্যক্তিত্ব, সুধীজনদের উপস্থিতিতে এই প্রাণবন্ত অনুষ্ঠানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সেক্রেটারী, ডিবিসি নিউজের লন্ডন প্রতিনিধি জুবায়ের আহমদ স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট, সত্যবাণীর  রিপোর্টার, ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের স্পেশাল এসাইনমেন্ট এডিটর আনসার আহমদ উল্লাহ এর শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে ২০২৫ খ্রিস্টাব্দের ইসি কমিটিকে পরিচিতি ও স্বাগত জানিয়ে অভিসিক্ত করেন। 
পরে নতুন ইসি কমিটির সভাপতি জগন্নাথপুর টাইমস ডটকো ডট ইউকের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ইকরা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সাংবাদিকতায় স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণী, মেধাবী, ৫জন সাংবাদিকের মাঝে এওয়ার্ড প্রদান করা হয়। 
যুক্তরাজ্যের দীর্ঘদিন যাবত সাংবাদিকতার মাধ্যমে অনন্য অবদান রাখার জন্য  প্রিন্ট মিডিয়ায় জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ইলেকট্রনিক মিডিয়ায় এটিএন বাংলা ইউকের সিনিয়র প্রযোজক ও উপস্থাপক উর্মি মাযহার, মেইনস্টিম মিডিয়ায় আইটিভি নিউজ এর ব্যুলেটিন রিপোর্টার মাহাথির পাশা  কে ইউকেবিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। 
যুক্তরাজ্যে ইউটিউভ অনলাইন চ্যানেলে অনুসন্ধানী রিপোর্টের জন্য ইউকেবিআরইউ বেস্ট ইনবেস্টিগেটিভ রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন রানার টিভির আ স ম মাছুম। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মধ্য থেকে সারা বছর সেরা অনুসন্ধানী রিপোর্টের জন্য ইউকেবিআরইউ বেস্ট ইনভেস্টিগেটিব রিপোর্টার অব দ্যা ইয়ার ২০২৪ পেলেন ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাসেম।  
ইউকে বিআরইউ এওয়ার্ড প্রাপ্তদের জীবনকর্ম পাঠ করেন- ফয়েজুর রহমান ফয়েজ, ড. আজিজুল আম্বিয়া, এ রহমান অলি, সাহেদা রহমান ও মুহাম্মদ সুয়েজ। 

অতিথি হিসেবে উপস্থিত থেকে এওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট তুলে দেন লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান। লন্ডনের বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী। লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর কালচার এন্ড রিক্রিয়েশন কাউন্সিলর কামরুল হোসেইন ও কাউন্সিলর অজান্তা দেব রায়। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন - বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সাবেক স্পিকার আহবাব হোসেন, দেওয়ান গউছ সুলতান, নিলুফা ইয়াসমিন হাসান, সৈয়দ আনাস পাশা, মাসুক ইবনে আনিস, কামাল মেহেদী, সাঈম চৌধুরী, সালেহ আহমদ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, রেজাউল করিম মৃধা, আলাউর রহমান খান শাহিন ও আমিনা আলী। কবিতা আবৃত্তি করেন- মুহাম্মদ শাহেদ রহমান, এডভোকেট বেলাল আহমদ বকুল, ইমদাদুন খান ও ফাহমিদা খাতুন। 
সঙ্গীত পরিবেশন করেন- বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর রানা, তাহির আলী, এ রহমান অলি, এডভোকেট বেলাল আহমদ বকুল, শেখ মোফাজ্জল হোসেন, শহিদুর রহমান, জালাল আহমেদ ও  মুন্না মিয়া। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠ জাতীঁয সঙ্গীত পরিবেশন করা হয়। উক্ত ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকগণ এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্লোরিডায় ৩০তম এশিয়ান এক্সপোতে প্রবাসীদের ঢল

ফ্লোরিডায় ৩০তম এশিয়ান এক্সপোতে প্রবাসীদের ঢল