আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলায় মেয়েকে গলা কেটে হত্যা

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ১১:৪১:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ১১:৪১:৫২ পূর্বাহ্ন
মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলায় মেয়েকে গলা কেটে হত্যা
মাধবপুর, (হবিগঞ্জ) ২২ জানুয়ারী : মাধবপুরে ফোনে কথা বলায় নিজ মেয়ে রানু বেগমকে (১৫) গলা কেটে হত্যা করেছে এক পাষণ্ড পিতা। বুধবার আড়াইটার দিকে উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক পিতা মঈন উদ্দিনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাসিমনগর  ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ  জানান, ঘনশ্যামপুর গ্রামের  মঈন উদ্দিনের কিশোরী কন্যা মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলত। ফোনে কথা না বলতে নিষেধ করে আসছিল পিতা মঈন উদ্দিন। বুধবার দুপুরে রানুকে ফোনে কথা বলতে দেখে শাসন করে। এক পর্যায়ে রানু বেগম রেগে গিয়ে  পিতার সঙ্গে তর্কে লিপ্ত  হয়। এতে পিতা রাগান্বিত হয়ে ধারালো দা দিয়ে রানুর ঘাড়ে কুপ দেয়। এতে ঘটনাস্থলে রানু  মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মঈন উদ্দিনকে গ্রেফতার করেছে মঈন উদ্দিন দু,বছর আগে ডুবাই থেকে এসে কৃষি কাজ করতেন। তার ৩ ছেলে ২ মেয়ে রয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ঘাতক পিতাকে গ্রেফতার  করে থানা হাজতে রাখা হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা