আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

ওরিয়ন টাউনশিপে কেসওয়ার্কারকে ছুরিকাঘাত, আফগান শরনার্থী  গ্রেফতার

  • আপলোড সময় : ২৩-০১-২০২৫ ১২:০৮:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৫ ১২:০৮:১০ পূর্বাহ্ন
ওরিয়ন টাউনশিপে কেসওয়ার্কারকে ছুরিকাঘাত, আফগান শরনার্থী  গ্রেফতার
ওরিয়ন টাউনশিপ, ২৩ জানুয়ারী : ওকল্যান্ড কাউন্টির কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার এক আফগান শরণার্থীর ছুরিকাঘাতে একটি কোম্পানির কেসওয়ার্কার আহত হয়েছেন। ওরিয়ন টাউনশিপের ডেপুটিরা ৯১১ নম্বরে কল করে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের কথা জানায় বলে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয়। তবে ঠিক কখন ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সন্দেহভাজন হামলাকারী তার গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, তদন্তে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী একজন আফগান শরণার্থী এবং ভুক্তভোগী শরণার্থীদের সহায়তাকারী একটি কোম্পানির কেস ওয়ার্কার। ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইক বুচার্ড বলেন, 'সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত বা কমিউনিটির জন্য কোনো বিপদের ইঙ্গিত পাওয়া যায়নি। সন্দেহভাজন ব্যক্তির পরিচয়, যুক্তরাষ্ট্রে তার আইনি অবস্থান এবং কথিত হামলার সম্ভাব্য উদ্দেশ্যসহ অতিরিক্ত বিবরণ প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আর কেউ জড়িত নয় এবং কমিউনিটির জন্য আসন্ন কোনো বিপদ নেই বলে মনে হচ্ছে। শেরিফের কার্যালয় ভৃক্তভোগীর আঘাতকে 'গুরুতর' বলে বর্ণনা করেছে এবং বুধবার সন্ধ্যা পর্যন্ত তার অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন