আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ
সিরাজুল সভাপতি, শিপু সম্পাদক

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন  

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০১:০১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০১:০১:১৭ পূর্বাহ্ন
সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন  
সিরাজুল হুসেন আহমদ আলমগীর সভাপতি (বামে) ও মুহাম্মদ ফজলুর রহমান শিপু সাধারণ সম্পাদক (ডানে)

সিলেট, ২৩ জানুয়ারী : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।
নির্বাচনে সমিতির ২৮৭ জন সদস্যদের মধ্যে ২৪৩ জন সদস্য তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। নির্বাচনে ৬টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে সভাপতি পদে সিরাজুল হুসেন আহমদ (আলমগীর), সহ-সভাপতি পদে গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফজলুর রহমান শিপু, যুগ্ম সম্পাদক-০১ পদে অজিত কুমার রায়, সহ-সম্পাদক পদে মোসা. ইসরাত জাহান নিপা, নির্বাচন কমিশনার পদে সদরুল হাসান চৌধুরী নির্বাচিত হন। ইতিপূর্বে যুগ্ম সম্পাদক-২ পদে মোহাম্মদ জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ পদে প্রভাত চন্দ্র দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক পদে সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক পদে মওদুদ আহমদ এবং সদস্য পদে মো. সোলেমান হোসেন খান, মো. রফিকুল হক, মৃত্যুঞ্জয় ধর ভোলা অ্যাডভোকেট, মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, মো. আবুল ফজল, সুব্রত কুমার রায়, মো. হাছনু চৌধুরী, কাউছার মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আজমল হোসেন অ্যাডভোকেট সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৫ সেশনের নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. ইফতিয়াক হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।
নির্বাচন চলাকালে পরিদর্শন করেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সাঈদ ফাহাদ আল করিম, উপ কর কমিশনার (প্রশাসন) গোলাম কিবরিয়া, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট, সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন এডভোকেট, অশোক পুরকায়স্থ এডভোকেট, সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম এডভোকেট, হোসেন আহমদ এডভোকেট, মাহফুজুর রহমান এডভোকেট, গোলাম ইয়াহহিয়া চৌধুরী সুহেল এডভোকেট, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। ফলাফল ঘোষণা শেষে ২০২৫ সালের বিজয়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা অ্যাডভোকেট ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচন

টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচন