আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন

পটিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষকের আত্মহত্যা

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১২:৪২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১২:৪২:৪৬ অপরাহ্ন
পটিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষকের আত্মহত্যা
পটিয়া,  ২৪ জানুয়ারি : চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট স্টেশন এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে রাজন দত্ত (৩৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের ধলঘাট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ধলঘাট ইউনিয়নের দত্তপাড়ার মৃত মিলন দত্তের ছেলে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ধলঘাট স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন রাজন। মুহূর্তেই রাজনের দেহের পা ও কোমর ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। 
জানা যায়, দীর্ঘদিন ধরে রাজন দত্ত উপজেলার ধলঘাট এপেক্স নামে একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। কি কারণে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তা এখনো বলা যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (ইনচার্জ) আবুল কাশেম। তিনি বলেন, পটিয়া ধলঘাট এলাকার রেল লাইনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ