আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

ক্লিনিক থেকে ছেলের বাসায় খালেদা জিয়া

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ১২:১৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ১২:১৮:৩৪ পূর্বাহ্ন
ক্লিনিক থেকে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডন, ২৫ জানুয়ারী : ২৫ জানুয়ারি : যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসার পর বড় ছেলে তারেক রহমানের বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় তারেক রহমানের সঙ্গেই তার বাসায় যান তিনি। 
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত না হওয়ায়, আপাতত বাসাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এর আগে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার-অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া। ইমিগ্রেশন থেকে সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়