আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

জ্বলন্ত অ্যাপার্টমেন্ট থেকে এক ব্যক্তিকে উদ্ধার করলেন দমকলকর্মীরা

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৫:২৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৫:২৫:০২ অপরাহ্ন
জ্বলন্ত অ্যাপার্টমেন্ট থেকে এক ব্যক্তিকে উদ্ধার করলেন দমকলকর্মীরা
ওয়ারেন, ২৬ জানুয়ারী : ওয়ারেন ফায়ার ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের আগুন থেকে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা ৭টা ২৬ মিনিট নাগাদ  রিপাবলিক অ্যাভিনিউয়ের ১৫০০০ ব্লকের চার ইউনিটের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে হালকা ধোঁয়া বের হতে দেখেন এবং দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্টে সক্রিয় আগুন দেখতে পান। প্রচণ্ড ধোঁয়া ও আগুনের শিখা দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টের রান্নাঘরে কেন্দ্রীভূত ছিল, যেখানে ক্রুরা ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করেছিল। ওই ব্যক্তির শরীরের একটি উল্লেখযোগ্য অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং তাকে ডেট্রয়েট রিসিভিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ভবনের অন্য তিনটি ইউনিট ধোঁয়া ও পানির কারণে ক্ষতি হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স